Trinamool Congress Split Rumours: এবার পার্লামেন্টে ভাঙনের মুখে তৃণমূল? বিদ্রোহ ঠেকাতে অ্যাকশনে মমতা

এবার কি দিল্লিতেও ভেঙে যাবে তৃণমূল? দলের সাংসদরা কি বিদ্রোহ করবেন? এখন অ্যাকশনে মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
এবার পার্লামেন্টে ভাঙনের মুখে তৃণমূল? বিদ্রোহ ঠেকাতে অ্যাকশনে মমতাতৃণমূল কংগ্রেসে ভাঙনের আশঙ্কা
হাইলাইটস
  • এবার কি দিল্লিতেও ভেঙে যাবে তৃণমূল?
  • দলের সাংসদরা কি বিদ্রোহ করবেন?
  • এখন অ্যাকশনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটে পরাজয়ের পর থেকে সময়টা ভাল যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই বিধানসভার অন্দরে ভেঙে গিয়েছে দল। ৬০ জন তৃণমূল বিধায়ক মিলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন। দলের নির্দেশ অমান্য করেই এই কাজ হয়েছে। আর এমন পরিস্থিতিতে দিল্লির পার্লামেন্ট তৃণমূলের ভাঙন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

অনেকেই মনে করছেন, বিধানসভার পর এবার পার্লামেন্টে ভাঙনের মুখে পড়তে পারে তৃণমূল কংগ্রেস। লোকসভা এবং রাজ্যসভার একাধিক সাংসদ দল ছেড়ে বেরিয়ে আসতে পারে। আর এমন পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়!

মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই বিধানসভার ৬০ জন তৃণমূল বিধায়ক বিদ্রোহী হয়েছেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মেনে নেননি। তার বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলনেতা হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। আর এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, বিধানসভার গণ্ডি পেরিয়ে কি দিল্লির পার্লামেন্টেও 'ঋতব্রত মডেল' চলবে? 

সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, রাজ্যসভার তৃণমূল সাংসদ শুখেন্দুশেখর রায়ও এই আশঙ্কা করছেন। উনি জানিয়েছেন, যেভাবে বিধানসভাতে এতজন বিধায়ক বেরিয়ে এসেছেন, তার প্রতিফলন দেখা যেতে পারে লোকসভাতেও। যদিও উনি রাজ্যসভা নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করেননি।  

ও দিকে আবার সিনিয়র টিএমসি সাংসদ সৌগত রায় এহেন ভাঙনের দাবি উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, বিধানসভার মতোই পার্লামেন্টেও একই খেলা খেলতে চাইছে বিজেপি। যদিও তিনি এটা বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিল পরিস্থিতি থেকে দলকে নিশ্চিতভাবে বের করে আনবেন। 

এই পরিস্থিতিতে অবশ্যই দলের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের কথা বলতে হয়। লোকসভার চিফ হুইপের পদ খোয়ানোর পর থেকেই তিনি নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন। এমনকী ছেড়েছেন সব পদ। আর অনেকেই আশঙ্কা করছেন তাঁর নেতৃত্বেই পার্লামেন্টে ভাঙন ধরতে পারে। যদিও তিনি নিজের মুখে এই কথাটা কখনও বলেননি। তবে সূত্রের খবর, এই পরিস্থিতিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে নেমে গিয়েছেন মমতা। তিনি নিজেই অনেকের সঙ্গে কথা বলেছেন। তিনিই এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। 

Advertisement

মাথায় রাখতে হবে, বর্তমানে লোকসভায় ২৮ জন এবং রাজ্যসভায় ১৩ জন সাংসদ আছে। এমন পরিস্থিতিতে দুই তৃতীয়াংশ সাংসদ যদি বিদ্রোহ করেন, তাহলে তাঁদের কোনও সমস্যা হবে না। 'ঋতব্রত মডেল' সাফল্য পাবে। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।

 

POST A COMMENT
Advertisement