অবৈধ বালি পাচারের অভিযোগ, এবার পুলিশের জালে প্রাক্তন TMC বিধায়কের ছেলে

গ্রেফতার তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং। তাঁকে গ্রেফতার করেছে জামুড়িয়া থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অবৈধ বালি পাচারের অভিযোগ।

Advertisement
অবৈধ বালি পাচারের অভিযোগ, এবার পুলিশের জালে প্রাক্তন TMC বিধায়কের ছেলেজামুড়িয়ায় গ্রেফতার TMC-র প্রাক্তন বিধায়কের ছেলে
হাইলাইটস
  • গ্রেফতার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং
  • তাঁর বিরুদ্ধে অবৈধ বালি পাচারের অভিযোগ
  • গ্রেফতার করেছে জামুড়িয়া থানার পুলিশ

গ্রেফতার তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং। তাঁকে গ্রেফতার করেছে জামুড়িয়া থানার পুলিশ। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, অবৈধ বালি পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রেমপাল সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জামুড়িয়া এলাকায় রাজনৈতিক প্রভাব খাটানো, দাদাগিরি, তোলাবাজি এবং বালি পাচার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। 

একুশের বিধানসভা নির্বাচনে জামুড়িয়া থেকে তৃণমূলের হয়ে হরেরাম সিং বিধায়ক নির্বাচিত হওয়ার পর তাঁর ছেলে প্রেমপাল সিংয়ের রাজনৈতিক প্রভাব নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এলেও সেই অর্থে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। এমনকী এক জনসভায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হরেরাম সিংকে তাঁর ছেলের বিষয়ে সতর্ক করেছিলেন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রেমপাল সিংকে প্রকাশ্যে কম দেখা যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে খবর। অবশেষে তাঁর নাগাল পেল পুলিশ।

ঘটনায় সরব জামুড়িয়ার BJP বিধায়ক বিজন মুখোপাধ্যায়। তিনি বলেন, 'মানুষকে তাঁর পাপের ফল ভোগ করতেই হবে।' প্রেমপাল সিংয়ের বিপুল সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন BJP বিধায়ক। তাঁর বক্তব্য, একজন সাধারণ ECL কর্মীর ছেলে কীভাবে এত বিপুল সম্পত্তির মালিক হলেন, তা তদন্ত হওয়া দরকার। প্রেমপালের বাড়ি, হোটেল, রিসর্ট-সহ তাঁর নামে বা তাঁর সঙ্গে যুক্ত বলে যে সম্পত্তিগুলির কথা শোনা যায়, সেগুলির উৎস এবং মালিকানা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে তদন্তের দাবি জানান তিনি।

BJP বিধায়ক আরও বলেন, প্রেমপালের গ্রেফতারি প্রমাণ করছে যে রাজনৈতিক প্রভাব যতই থাকুক, আইন তার নিজের পথে চলবে। একইসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার দাবিও জানান BJP বিধায়ক।

রিপোর্টার: অনিল গিরি

 

TAGS:
POST A COMMENT
Advertisement