Kakali Ghosh Dastidar Kalyan Banerjee: TMC সাংসদ কল্যাণকে বহিষ্কারের দাবি কাকলির, লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন

Kakali Ghosh Dastidar Kalyan Banerjee: লোকসভার অধ্যক্ষকে পাঠানো ওই চিঠিতে কাকলি স্পষ্ট অভিযোগ করেছেন যে সদনের বিভিন্ন বৈঠক এবং অধিবেশন চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্রমাগত তাঁর এবং অন্যান্য মহিলা সাংসদদের নিশানা করছেন। তাঁদের উদ্দেশ্যে লাগাতার আপত্তিকর অপমানজনক এবং চরম নারীবিদ্বেষী মন্তব্য ছুঁড়ে দেওয়া হচ্ছে।

Advertisement
TMC সাংসদ কল্যাণকে বহিষ্কারের দাবি কাকলির, লোকসভার স্পিকারকে চিঠি লিখলেনTMC সাংসদ কল্যাণকে বহিষ্কারের দাবি কাকলির, লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন

Kakali Ghosh Dastidar Kalyan Banerjee: সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার অন্দরে বারবার কটূক্তি করা এবং নারীদের প্রতি চরম অবমাননাকর মন্তব্য ও অভব্য আচরণ করার বিস্ফোরক অভিযোগ উঠল। এই অভিযোগে সরব হয়ে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংসদ থেকে বহিষ্কার করার জোরালো দাবি জানিয়েছেন। উল্লেখ্য গত রবিবারই আরও ১৯ জন সাংসদকে সঙ্গে নিয়ে নেশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই শিবিরে যোগ দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।

লোকসভার অধ্যক্ষকে পাঠানো ওই চিঠিতে কাকলি স্পষ্ট অভিযোগ করেছেন যে সদনের বিভিন্ন বৈঠক এবং অধিবেশন চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্রমাগত তাঁর এবং অন্যান্য মহিলা সাংসদদের নিশানা করছেন। তাঁদের উদ্দেশ্যে লাগাতার আপত্তিকর অপমানজনক এবং চরম নারীবিদ্বেষী মন্তব্য ছুঁড়ে দেওয়া হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে এটি কোনও আকস্মিক বা একক ঘটনা নয় বরং সংসদের অন্দরে এটি একটি নিয়মতান্ত্রিক ও পরিকল্পিত রূপ নিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরণের আচরণ আসলে রাজনৈতিক মতভেদের সীমা ছাড়িয়ে সরাসরি মানসিক হেনস্থার সামিল হয়ে উঠেছে। তাঁর বারবার ব্যক্তিগত আক্রমণ করা ভয় দেখানোর চেষ্টা এবং অভদ্র মন্তব্য করার জেরে সাংসদদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।

এই কুরুচিকর আচরণের ফলে তিনি নিজে যেমন ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত হয়েছেন তেমনই সংসদে মহিলা সদস্যদের স্বাধীন ও নির্ভীকভাবে কাজ করার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন কাকলি। তিনি সাফ জানিয়েছেন যে এই আচরণ লোকসভার কার্যপরিচালনা বিধির ৩৪৯ এবং ৩৫২ নম্বর নিয়মের সম্পূর্ণ পরিপন্থী যা সদনের গরিমা বজায় রাখার কথা বলে।

এখানেই শেষ নয় সংবিধানের ১০৫ নম্বর অনুচ্ছেদে সাংসদদের যে বাকস্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে তার উল্লেখ করে তিনি জানান যে এই বিশেষাধিকারের অর্থ কখনই কাউকে হেনস্থা বা কারও সাথে দুর্ব্যবহার করার লাইসেন্স পাওয়া নয়।

Advertisement

সংসদের অন্দরে মহিলাদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক কাজের পরিবেশ নিশ্চিত করতে কাকলি ঘোষ দস্তিদার লোকসভার ৩১৪ এর ১ নম্বর নিয়ম অনুযায়ী স্পিকারকে অবিলম্বে এই বিষয়ে কড়া পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁকে যাতে সংসদ থেকে বহিষ্কার করা হয় সেই আর্জিও জানিয়েছেন তিনি। এখন দেখার এই চিঠির পর লোকসভার স্পিকার কী পদক্ষেপ গ্রহণ করেন।

 

POST A COMMENT
Advertisement