CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু ও TMC-র কাকলির হ্যান্ডশেক, কী কথা হল দু'জনের?

কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার হাজির হতেই হইচই পড়ে যায়। এদিন তৃণমূলের আরও তিন বিধায়কেরা বৈঠকে আসেন। আগের সরকার প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকত না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তবে বিজেপির সরকার তা করবে না বলে তিনি জানান। তাই বিরোধী দলের 'বিশেষ বিশেষ সাংসদদের' ডাকা হয় এদিন। কারা এই বিশেষ সাংসদ?

Advertisement
মুখ্যমন্ত্রী শুভেন্দু ও TMC-র কাকলির হ্যান্ডশেক, কী কথা হল দু'জনের?শুভেন্দু অধিকারী-কাকলি ঘোষ দস্তিদার

কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার হাজির হতেই হইচই পড়ে যায়। এদিন তৃণমূলের আরও তিন বিধায়কেরা বৈঠকে আসেন। আগের সরকার প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকত না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তবে বিজেপির সরকার তা করবে না বলে তিনি জানান। তাই বিরোধী দলের 'বিশেষ বিশেষ সাংসদদের' ডাকা হয় এদিন। কারা এই বিশেষ সাংসদ?

বৈঠক থেকে বেরিয়ে কাকলি প্রসঙ্গে শুভেন্দু বলেন, "যারা অনেকদিন পর সত্য কথা বলছেন তারাই বিশেষ সাংসদ। যারা বলছেন আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। যারা বলছেন এই দলটার কোনও ভবিষ্যত নেই। ফলতা চতুর্থ হয়েছে এরপর আর তালিকাতে আসতে পারবে না। বারাসতের সাংসদ চ্যানেলে কী বলছেন তা দেখে সরকারকে বললাম ওনাকে ডাকা হোক। উনি বক্তৃতা করলেন। হ্যান্ডশেক করলেন। বৈঠক নিয়ে তিনি বলেন আমি আগে কোনওদিন দেখিনি। অনেক বৈঠকে যোগ দিয়েছি আমাদের তো বলতেই দিত না।"

মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দেন কাকলি। এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে তিন জেলার প্রশাসনিক বৈঠকের ডাক দেন তিনি। বেলা ১১টার পর এই বৈঠকেই যোগ দিতে আসেন তৃণমূল সাংসদ। বৈঠকে ঢোকার সময় কাকলি বলেন, "প্রশাসন সবার।"

লোকসভার মুখ্য সচেতকের পদ হারানোর পর ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি। এরপর কাকলি ঘোষ দস্তিদারকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। ১৮ মে থেকেই  তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ (CISF) জওয়ানদের দেখা গিয়েছে।
 
POST A COMMENT
Advertisement