আজ সন্ধে নাগাদ শুরু কালবৈশাখী, ১১ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলায় কখন? 

শুক্রবার পর্যন্ত বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর আশঙ্কা বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

Advertisement
আজ সন্ধে নাগাদ শুরু কালবৈশাখী, ১১ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলায় কখন? বৃষ্টির পূর্বাভাস
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হচ্ছে কালবৈশাখী।
  • আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার রাত থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট বাড়বে।

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হচ্ছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার রাত থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ অক্ষরেখার প্রভাবেই বাংলার আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিচ্ছে। ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে যাওয়া এই অক্ষরেখা দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প টেনে আনছে, যার ফলেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

শুক্রবার পর্যন্ত বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর আশঙ্কা বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার থেকে ধীরে ধীরে কমবে ঝড়বৃষ্টির প্রবণতা। তবে সেই সঙ্গে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম।

কলকাতাতেও আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও আপাতত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না।

এদিকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত প্রায় সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার একই পরিস্থিতি বজায় থাকবে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।

অন্যদিকে সমুদ্রেও জারি হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

Advertisement

 

POST A COMMENT
Advertisement