সন্ধেয় ৬০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা, শিল পড়তে পারে এই ১২ জেলায় 

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জুড়ে ঝড়, বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হাওয়ার গতি ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার জেরেই তৈরি হয়েছে এই অস্থির আবহাওয়া।

Advertisement
সন্ধেয় ৬০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা, শিল পড়তে পারে এই ১২ জেলায় 
হাইলাইটস
  • চৈত্রের শুরু থেকেই ঝড়বৃষ্টির দাপটে কাঁপছে গোটা বাংলা।
  • ক'য়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা, আর সেই দুর্যোগের রেশ এখনও কাটেনি।

চৈত্রের শুরু থেকেই ঝড়বৃষ্টির দাপটে কাঁপছে গোটা বাংলা। ক'য়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা, আর সেই দুর্যোগের রেশ এখনও কাটেনি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পরিস্থিতি আরও কয়েক দিন এমনই থাকবে। শুক্রবার শহরে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে, সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জুড়ে ঝড়, বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হাওয়ার গতি ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আবহবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার জেরেই তৈরি হয়েছে এই অস্থির আবহাওয়া।

এদিকে সমুদ্রও বেশ উত্তাল। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, কোথাও দমকা হাওয়ার গতি ৬০ কিলোমিটার ছুঁয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার সমুদ্রে না যাওয়ার কড়া পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার পর্যন্ত হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে, যদিও সেদিন হাওয়ার দাপট কিছুটা কমবে বলে জানানো হয়েছে।

শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের ১২টি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় এই সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও দুর্যোগের ছবি স্পষ্ট। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

POST A COMMENT
Advertisement