Kalyani AIIMS: মাথায় ২.৯ কেজির টিউমার, কল্যাণী AIIMS-এ জটিল সার্জারিতে সাফল্য, কীভাবে অসাধ্য সাধন?

এই যুবক কল্যাণী এইমস-এর আউটডোরে যান। সেখানে তাঁর টিউমারটি দেখেন চিকিৎসকেরা। প্রাথমিক পরীক্ষানিরীক্ষা চলে। তারপরই এই টিউমার বাদ দেওয়া হবে বলে জানিয়ে দেন নিউরো সার্জন ডা: শাশ্বত দণ্ডপাটের নেতৃত্বাধীন চিকিৎসকদের টিম।

Advertisement
মাথায় ২.৯ কেজির টিউমার, কল্যাণী AIIMS-এ জটিল সার্জারিতে সাফল্য, কীভাবে অসাধ্য সাধন?মাথায় ২.৯ কেজির টিউমার, কল্যাণী AIIMS-এ জটিল সার্জারিতে সাফল্য (ছবি: কল্যাণী এইমস)
হাইলাইটস
  • এই যুবক কল্যাণী এইমস-এর আউটডোরে যান
  • সেখানে তাঁর টিউমারটি দেখেন চিকিৎসকেরা
  • তারপরই এই টিউমার বাদ দেওয়া হবে বলে জানিয়ে দেন নিউরো সার্জন ডা: শাশ্বত দণ্ডপাটের নেতৃত্বাধীন চিকিৎসকদের টিম

মাথায় ২.৯ কেজির টিউমার! আর এই বিরাট টিউমারেরই সফল সার্জারি করল কল্যাণী এইমস। তারপরই কেন্দ্রীয় সরকারি এই প্রতিষ্ঠানে খুশির হাওয়া। 

চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ব্রেন টিইমারের সার্জারি এমনিতেই ভীষণ জটিল কাজ। একটু ভুলভ্রান্তি হলেই বড়সড় জটিলতা দেখা দিতে পারে। আর সেখানে ২.৯ কেজির ব্রেন টিউমারের সার্জারি করার সময় অনেক বেশি সতর্ক থাকতে হয়েছে এইমস কল্যাণীর চিকিৎসকদের। তাঁরা মিলিতভাবে কাজ করেই সাফল্য পেয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর নাম সোনাই মণ্ডল। তাঁর বয়স ২৬। তিনি বিহারের বাসিন্দা। জন্ম থেকেই তাঁর মাথায় টিউমারটি ছিল।

এই টিউমার নিয়ে হাসপাতালের পর হাসপাতাল ঘুরে বেরিয়েছেন সোনাই। তিনি বিহারের বেসরকারি হাসপাতালে দেখান। এমনকী পশ্চিমবঙ্গের একাধিক হাসপাতালেও চিকিৎসা করানোর চেষ্টা করেন। কিন্তু সব হাসপাতালই ব্রেনে এত বড় টিউমারের সার্জারি করতে চায়নি বলে জানা গিয়েছে। 

এমন পরিস্থিতিতে এই যুবক কল্যাণী এইমস-এর আউটডোরে যান। সেখানে তাঁর টিউমারটি দেখেন চিকিৎসকেরা। প্রাথমিক পরীক্ষানিরীক্ষা চলে। তারপরই এই টিউমার বাদ দেওয়া হবে বলে জানিয়ে দেন নিউরো সার্জন ডা: শাশ্বত দণ্ডপাটের নেতৃত্বাধীন চিকিৎসকদের টিম।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেনের টিউমার হিসেবে এর সাইজ খুবই বড় ছিল। সোনাইয়ের টিউমারটি এতটাই বড় ছিল যে তিনি মাথা সোজা রাখতেও সমস্যায় পড়তেন। এই টিউমারের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল মাথার খুলির হাড়। সেই সঙ্গে টিউমারটি ব্রেনের অন্দরের একাধিক গুরুত্বপূর্ণ অংশ ও রক্তনালীতেও ছড়িয়ে পড়েছিল। এই সব কারণেই টিউমারটির সার্জারি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও সেই কাজটাই সাফল্যের সঙ্গে করে দেখিয়েছেন কল্যাণী এইমস হাসপাতালের ডা: শাশ্বত দণ্ডপাটের নেতৃত্বাধীন চিকিৎসকদের টিম।

জানা গিয়েছে, এই জটিল অপারেশনের জন্য নিউরো সার্জারির পাশাপাশি ব্লাড ট্রান্সফিউশন, অ্যানাস্থেসিয়া বিভাগ একজোট হয়ে কাজ করেছে। দুই পর্যায়ে হয় সার্জারি। এক্ষেত্রে প্রথম ধাপে মস্তিষ্কের টিউমার বাদ দেওয়া হয়। মস্তিষ্কের যে যে অংশে টিউমার ছড়িয়ে পড়েছিল, সেগুলি বাদ দেওয়া হয়। তার ঠিক ১০ দিন পরে আবার একটি সার্জারি হয়। সেই সময় 'টাইটানিয়াম মেশ' ব্যবহার করে ক্ষতিগ্রস্ত খুলির পুনর্গঠন করা হয়।

Advertisement

এরপর টিউমারটির বায়োপসি করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী, এটি ছিল নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ-১ থেকে তৈরি হওয়া বিশেষ ধরনের ক্যান্সার। যদিও সার্জারির মাধ্যমে পুরো টিউমারটিই বাদ দেওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

 

POST A COMMENT
Advertisement