Civic Elections: পুরভোট কবে, কোথায়? মিটিং সেরে যা জানাল নির্বাচন কমিশন

প্রথম দফাতেই ভোট হতে পারে কলকাতা এবং হাওড়া পুরনিগমে। সঙ্গে আরও পাঁচটি পুরসভা। তালিকায় রয়েছে বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর। এখনও ভোটের দিন ঘোষণা হয়নি।

Advertisement
পুরভোট কবে, কোথায়? মিটিং সেরে যা জানাল নির্বাচন কমিশনরাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় এই সাত পুর এলাকায় ভোট হতে পারে।
হাইলাইটস
  • প্রথম দফাতেই ভোট হতে পারে কলকাতা এবং হাওড়া পুরনিগমে।
  • এখনও ভোটের দিন ঘোষণা হয়নি।
  • চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভোটের দিন পরে জানানো হবে।

Kolkata Howrah Civic Election 2026: প্রথম দফাতেই ভোট হতে পারে কলকাতা এবং হাওড়া পুরনিগমে। সঙ্গে আরও পাঁচটি পুরসভা। তালিকায় রয়েছে বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর। এখনও ভোটের দিন ঘোষণা হয়নি। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় এই সাত পুর এলাকায় ভোট হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভোটের দিন পরে জানানো হবে।

শুক্রবার পুরভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। জেলাশাসক এবং জেলা পুর নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। ভোটের প্রস্তুতি কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখা হয়।

কমিশনের প্রস্তুতি দেখে মনে করা হচ্ছে, নভেম্বরের শেষ সপ্তাহে ভোট হতে পারে। প্রশাসনিক সূত্রের খবর, ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অফিসিয়ালি এখনও কোনও দিন চূড়ান্ত হয়নি।

কোন কোন পুরসভায় ভোট?
প্রথম দফার সম্ভাব্য তালিকায় রয়েছে সাতটি পুর এলাকা। কলকাতা পুরনিগম। হাওড়া পুরনিগম। বালি পুরসভা। হলদিয়া পুরসভা। ধূপগুড়ি পুরসভা। কালিম্পং পুরসভা। কার্শিয়াং পুরসভা।

এই সাত পুর এলাকায় মোট প্রায় ৬,৩০০টি বুথে ভোট হতে পারে।   

প্রশাসন সূত্রের খবর, পুজোর পর অক্টোবরের শেষ দিকে বিজ্ঞপ্তি আসতে পারে। তারপর নভেম্বরের শেষ সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পুরভোটের আগে আসন সংরক্ষণের কাজও চলছে। কমিশন জানিয়েছে, আগামী ৭ অক্টোবর কলকাতা এবং হাওড়ার জন্য সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ হতে পারে। অন্য পুরসভাগুলির ক্ষেত্রে ৬ অক্টোবর সেই তালিকা প্রকাশ হতে পারে।

এছাড়া সম্প্রতি কয়েকটি পুরসভার ওয়ার্ডের সীমানা নির্ধারণের কাজও শেষ হয়েছে।  

ভোটার তালিকা তৈরির কাজও শুরু হচ্ছে। ১ জুলাই পর্যন্ত নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা ব্যবহার করা হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে তার ভিত্তিতে পরবর্তী কাজ শুরু হওয়ার কথা।

এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ক্লেইম এবং কারেকশন করা যাবে। সব কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Advertisement

পুরভোট হবে EVM-এ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে EVM আনার কাজ চলছে। কমিশনের কাছে আসা EVM সংশ্লিষ্ট জেলাগুলিতে পাঠানো হচ্ছে।

২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে EVM-এর প্রথম পর্যায়ের পরীক্ষা বা First Level Checking করার পরিকল্পনা রয়েছে। তারপর ভোটের জন্য মেশিন রেডি করা হবে। অর্থাৎ, আপাতত কলকাতা-হাওড়া-সহ সাত পুর এলাকায় পুরভোটের প্রস্তুতি চলছে জোরকদমে।  

POST A COMMENT
Advertisement