Kolkata Rain forecast: আজও কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

Rain in Kolkata: ফের কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। তবে নিম্নচাপের ঝঞ্জাট থেকে আপাতত মুক্তি পেয়েছে রাজ্য। আজ দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement
আজও কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?
হাইলাইটস
  • টানা কয়েকদিন নিম্নচাপের ভ্রুকুটির পর অবশেষে রোদের মুখ দেখছে কলকাতা।
  • দফায় দফায় বৃষ্টির পর নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে।
  • এবার দেখে নেওয়া যাক, রাজ্যের কোথায় আবহাওয়া কেমন থাকবে?

টানা কয়েকদিন নিম্নচাপের ভ্রুকুটির পর অবশেষে রোদের মুখ দেখছে কলকাতা। দফায় দফায় বৃষ্টির পর নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। তবে কলকাতায় বর্ষার স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজও দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। সেই সঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এবার দেখে নেওয়া যাক, রাজ্যের কোথায় আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস বলছে, কলকাতায় আজও আকাশ মূলত মেঘলা থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহর ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রাও ২৫.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। ১৭ অগস্ট রাত ৮টা ৩০ মিনিট থেকে ১৮ অগস্ট রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ১৫.১ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement