kalboishakhi Jhor: জেলায় জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?

শহর কলকাতায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। যার জেরে ব্যাপক গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। তবে ঝড়-বৃষ্টি মূলত হবে বিকেলের পর, সন্ধের দিকে। কলকাতা-সহ আশেপাশের জেলা এদিন বৃষ্টির সাক্ষী থাকতে পারে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। এদিন দিনভর আবহাওয়া কেমন থাকবে, বুঝে নিন

Advertisement
জেলায় জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?জেলায় জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী
হাইলাইটস
  • শহর কলকাতায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
  • ব্যাপক গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে।
  • কলকাতা-সহ আশেপাশের জেলা এদিন বৃষ্টির সাক্ষী থাকতে পারে।

শহর কলকাতায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। যার জেরে ব্যাপক গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। তবে ঝড়-বৃষ্টি মূলত হবে বিকেলের পর, সন্ধের দিকে। কলকাতা-সহ আশেপাশের জেলা এদিন বৃষ্টির সাক্ষী থাকতে পারে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। এদিন দিনভর আবহাওয়া কেমন থাকবে, বুঝে নিন

কলকাতার আজকের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সমান। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি বেশি।

শহরের কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বলে জানিয়েছে IMD। সোমবার সকাল থেকেও বৃষ্টির কোনও রেকর্ড নেই। তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা দমকা হাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। IMD-র পূর্বাভাস বলছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলায় এক বা দু’টি জায়গায় বজ্রপাত-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

IMD জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

POST A COMMENT
Advertisement