ভোরেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতা, কোন কোন জেলায় জারি হল হলুদ সতর্কতা?

সাতসকালে শহর কলকাতা সাক্ষী থাকল বৃষ্টির। এদিন একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা জানিয়ে হলুদ সতর্কতা জারি করেছে IMD। কোন কোন জেলায় প্রভাব পড়বে?

Advertisement
ভোরেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতা, কোন কোন জেলায় জারি হল হলুদ সতর্কতা?ভোরেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতা
হাইলাইটস
  • ফের উত্তর-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
  • সোমবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও।
  • ভোর রাতে আচমকা কয়েক পশলা বৃষ্টির সাক্ষী থেকেছে শহর।

ফের উত্তর-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি সোমবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। ভোর রাতে আচমকা কয়েক পশলা বৃষ্টির সাক্ষী থেকেছে শহর। এদিন কোন কোন জেলায় বৃষ্টির ক্ষেত্রে হলুদ ও কমলা সতর্কতা রয়েছে? কতটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, জেনে নেওয়া যাক।

কলকাতায় আজকের আবহাওয়া কেমন থাকবে?

আগামী ২৪ ঘণ্টায় শহরে বজ্রপাত-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার (১৯ জুলাই) শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।

এদিন বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ। গত ১৮ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ১৯ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, ১৯ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ২৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া কেমন থাকতে পারে?

এদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এর পাশাপাশি, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া কেমন থাকতে পারে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলার এক বা দু'টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

Advertisement

POST A COMMENT
Advertisement