Rain Forecast: একাধিক জেলায় ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, কলকাতায় আজ বৃষ্টি হবে কি?

গরমে নাভিশ্বাস উঠছে রাজ্যবাসীর। পশ্চিমের জেলাগুলি তো বটেই, শহর কলকাতাতেও শান্তিতে থাকার উপায় নেই। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে হলেও, আর্দ্রতা ও ভয়াবহ গরমের দাপটে অস্থির আমজনতা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিবার কিছুটা স্বস্তির বার্তা। আসছে বৃষ্টি।

Advertisement
একাধিক জেলায় ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, কলকাতায় আজ বৃষ্টি হবে কি?একাধিক জেলায় ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া
হাইলাইটস
  • পশ্চিমের জেলাগুলি তো বটেই, শহর কলকাতাতেও শান্তিতে থাকার উপায় নেই।
  • কলকাতায় ভয়াবহ গরমের দাপটে অস্থির আমজনতা।
  • এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিবার কিছুটা স্বস্তির বার্তা। আসছে বৃষ্টি।

গরমে নাভিশ্বাস উঠছে রাজ্যবাসীর। পশ্চিমের জেলাগুলি তো বটেই, শহর কলকাতাতেও শান্তিতে থাকার উপায় নেই। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে হলেও, আর্দ্রতা ও ভয়াবহ গরমের দাপটে অস্থির আমজনতা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিবার কিছুটা স্বস্তির বার্তা। আসছে বৃষ্টি।

কলকাতায় আজকের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে প্রকাশিত ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে তার দাপটে আদৌ গরম কমবে, এমনটা বলার উপায় নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

IMD-র সতর্কতা অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দু’টি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে, দিনের বেলায় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

Advertisement

উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭ থেকে ২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দার্জিলিং ও কালিম্পং জেলার এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এর পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে IMD।

 

POST A COMMENT
Advertisement