শিবরাত্রিতে কলকাতা সহ সারা রাজ্যে আবহাওয়া কেমন থাকবে? আপডেট জানাল হাওয়া অফিস

তিলোত্তমা নগরী থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত। খুব ভোরের দিকে হালকা শীতের আমেজ টের পাওয়া গেলেও সকাল ৭টা বাজতে না বাজতেই গায়েব হচ্ছে ঠান্ডার আমেজ।

Advertisement
শিবরাত্রিতে কলকাতা সহ সারা রাজ্যে আবহাওয়া কেমন থাকবে? আপডেট জানাল হাওয়া অফিসকলকাতা সহ সারা রাজ্যে আবহাওয়া কেমন থাকবে?
হাইলাইটস
  • তিলোত্তমা নগরী থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত।
  • এই মরশুমের মতো শীতের গতিতে ফুলস্টপ পড়ল।
  • শুধু শহর কলকাতা নয়, রাজ্যের বেশিরভাগ জেলাতেই বিদায় নিতে শুরু করেছে শীত।

তিলোত্তমা নগরী থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত। খুব ভোরের দিকে হালকা শীতের আমেজ টের পাওয়া গেলেও সকাল ৭টা বাজতে না বাজতেই গায়েব হচ্ছে ঠান্ডার আমেজ। ফলে বলতে হচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই এই মরশুমের মতো শীতের গতিতে ফুলস্টপ পড়ল। তবে শুধু শহর কলকাতা নয়, রাজ্যের বেশিরভাগ জেলাতেই বিদায় নিতে শুরু করেছে শীত।

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন ১২ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হয়েছে। যা কিনা দু'দিন আগেও ছিল ১০ ডিগ্রির আশেপাশে। পাশাপাশি উত্তরবঙ্গের সমতল এলাকার হিসেবে কোচবিহারে সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। 

আগামী সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বাড়বে। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির ঘরে থাকলেও তা শিগগিরই ১৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রির ঘরে উঠতে পারে, ফলে দিনের বেলায় গরম বেশি অনুভূত হবে।

আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা?

শিবরাত্রির দিনে কলকাতা-সহ গোটা রাজ্যেই আজ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে শুধুমাত্র আজ নয়, আগামী ৭ দিন রাজ্যের কোনও স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে IMD-র তরফে।

কুয়াশা থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলায় রবি ও সোমবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এর বাইরে অন্য জেলায় খুব বেশি কুয়াশার প্রকোপ দেখা যাবে না।

একটি ঘূর্ণাবর্ত রয়েছে

শনিবার পর্যন্ত দেওয়া IMD-র দেওয়া তথ্য বলছে, পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর শুক্রবার থেকেই উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত ছিল। ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্তও ঘূর্ণাবর্তটি একই অবস্থান ধরেও রেখেছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বিকেলে জানানো হয়, সেটি ওই একই অবস্থা ধরে রেখেছে এবং আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এরজন্য রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে এখনও দেওয়া হয়নি।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement