List of 19 rebel of TMC MP: তৃণমূলের ঘর ভেঙে 'বিদ্রোহী' ১৯ সাংসদ, কারা রয়েছেন? পুরো তালিকা

এই তালিকায় রয়েছেন মমতা ঘনিষ্ঠ কাকলি ঘোষ দস্তিদার, মালা রায় সহ পার্থ ভৌমিক, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নীর নাম। মমতার তৃণমূল থেকে সরছেন শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠানও। আর কারা রয়েছেন তালিকায়?

Advertisement
তৃণমূলের ঘর ভেঙে 'বিদ্রোহী' ১৯ সাংসদ, কারা রয়েছেন? পুরো তালিকা তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

একের পর এক ধাক্কা তৃণমূলে। ৬৪ বিধায়কের পর ১৯ সাংসদ বিদ্রোহীদের তালিকায়। এই তালিকায় রয়েছেন মমতা ঘনিষ্ঠ কাকলি ঘোষ দস্তিদার, মালা রায় সহ পার্থ ভৌমিক, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নীর নাম। মমতার তৃণমূল থেকে সরছেন শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠানও। মোট ১৯ জন বিদ্রোহী সাংসদ স্বাক্ষর করেছেন। আর কারা রয়েছেন তালিকায়? দেখুন-

কাকলি ঘোষ দস্তিদার (বারাসাত)
জগদীশ বসুনিয়া (কোচবিহার)
খালি উর রহমান (জঙ্গিপুর)
ইউসুফ পাঠান (বহরমপুর)
আবু তাহির খান (মুর্শিদাবাদ)
পার্থ ভৌমিক (ব্যারাকপুর)
বাপি হালদার (মথুরাপুর)
সায়নী ঘোষ (যাদবপুর)
মালা রায় (কলকাতা দক্ষিণ)
মিতালী বাগ (আরামবাগ)
দীপক অধিকারী (দেব) (ঘাটাল)
কালীপদ সোরেন (ঝাড়গ্রাম)
জুন মালিয়া (মেদিনীপুর) 
অরূপ চক্রবর্তী (বাঁকুড়া)
ডঃ শর্মিলা সরকার (পূর্ব বর্ধমান)
শত্রুঘ্ন সিনহা (আসানসোল)
অসিত কুমার মাল (বোলপুর)
শতাব্দী রায় (বীরভূম) 
রচনা বন্দ্যোপাধ্যায় (হুগলি)

জানা গেছে, এই সাংসদরা লোকসভার স্পিকারকে একটি চিঠিতে স্বাক্ষর জমা দিয়েছেন। তবে, দলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। 

এই তালিকা প্রকাশ্যে আসার পর রাজনীতিতে তুমুল বিতর্কের ঝড় উঠেছে। যদি বিদ্রোহী শিবিরের দাবি সত্যি প্রমাণিত হয়, তবে তা তৃণমূল কংগ্রেসের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হবে। এতে দলীয় নেতৃত্বের অবস্থান এবং তালিকায় অন্তর্ভুক্ত সাংসদদের প্রতিক্রিয়ার দিকেই এখন সবার নজর।

ভোটের ফল বেরোনোর পরই কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাদের মতো শীর্ষ সারির সাংসদরা মমতার শিবির থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন। মনে করা হচ্ছিল, অন্তত আর কেউ না হোক মালা রায় দল ছেড়ে যাবেন না। তবে তিনিও আশা ভাঙলেন। মমতা-অভিষেকের নেতৃত্বে অনাস্থা প্রকাশ করে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল দলটি।
 

POST A COMMENT
Advertisement