Asansol Encounter: আসানসোলে এনকাউন্টার! প্রতাপকে যে ভাবে গুলি করল পুলিশ, পুরো অপারেশন, বিস্তারিত

জনবহুল পাড়ায় হঠাৎ বন্দুক হাতে ঢুকে পড়ে ক্রিমিনাল প্রতাপ দাস। ঘাপটি মেরে থাকে এক বাড়িতে। পুলিশ অভিযান চালাতেই গুলি করে পালানোর চেষ্টা করে সে। রুদ্ধশ্বাস এনকাউন্টারে পাল্টা তার পায়ে গুলি করে পুলিশ। আসানসোলে নাটকীয় ঘটনা।

Advertisement
আসানসোলে এনকাউন্টার! প্রতাপকে যে ভাবে গুলি করল পুলিশ, পুরো অপারেশন, বিস্তারিতআসনসোলে এনকাউন্টার
হাইলাইটস
  • জনবহুল পাড়ায় হঠাৎ বন্দুক হাতে ঢুকে পড়ে ক্রিমিনাল
  • পুলিশকে গুলি করে পালানোর চেষ্টা করে সে
  • রুদ্ধশ্বাস এনকাউন্টারে পাল্টা তার পায়ে গুলি করে পুলিশ

সরু গলি, দু'পাশে পরপর বাড়ি। জনবহুল এমনই এক পাড়ায় হঠাৎ করে বন্দুক হাতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। পুলিশের হাত থেকে বাঁচতে একটি বাড়িতে ঘাপটি মেরে ছিল। ধাওয়া করল পুলিশও। পাঁচিলের উপর উঠে বন্দুক উঁচিয়ে খোঁজ চালাচ্ছিল দুষ্কৃতীর। আচমকাই গুলি ছুড়ে পালাতে চেষ্টা করল সে। পাল্টা ঠাঁই ঠাঁই শব্দে গুলি করল পুলিশও। তারপরই মাটিতে কুপোকাত। না, নেটফ্লিক্সের কোনও ক্রাইম সিরিজের গল্প বলছি না। গোটা প্রেক্ষাপটটাই বাস্তব। শুক্রবার সকালে যা ঘটল আসানসোলে। আর রুদ্ধশ্বাস সেই মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। 

ঘটনাস্থল আসানসোলের হীরাপুর। ধৃত দুষ্কৃতীর নাম প্রতাপ দাস। ২ দিন আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল দাগী এই ক্রিমিনাল। তার খোঁজে চতুর্দিকে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় একটি ঘিঞ্জি পাড়ায় হানা দেয় টিম। 

ক্রাইম থ্রিলারের ধাঁচে বন্দুক হাতে নাটকীয় অভিযান চালায় পুলিশ। তাঁরা জানতে পারেন পাড়ার একটি বাড়িতে ঘাপটি মেরে রয়েছে সে। স্থানীয়রাও সাহায্য করে পুলিশকে। দেখিয়ে দেয় কোন বাড়িতে রয়েছে সে। বন্দুক উঁচিয়ে কখনও এই গলি থেকে সেই গলি, কখনও আবার পাঁচিলের মাথায় উঠে পড়তে দেখা গেল পুলিশকে। 

টানাটান উত্তেজনার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। প্রতাপ যখন বুঝতে পারে, পুলিশ তাকে সম্পূর্ণ ভাবে ঘিরে ফেলেছে, পালানোর আর কোনও পথ নেই, তখনই গুলি চালায় সে। পাল্টা ৩ রাউন্ড গুলি করে পুলিশও। আর তাতেই পায়ে গুলি লাগে প্রতাপের। পালানোর চেষ্টা করেও আর কূল পায়নি সে। মাটিতে কুপোকাত হয় এই দুষ্কৃতী। এরপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। 

পায়ে গুলি লেগেছে প্রতাপের। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

অভিযুক্ত প্রতাপ ছোট থেকেই নানা অপরাধের সঙ্গে জড়িত। জুভেনাইল আদালতেও তার বিচার হয়েছে। দীর্ঘদিন হোমে কাটিয়েছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর বারবার বিভিন্ন অপরাধে তার নাম জড়িয়েছে। অতীতে সালানপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো, আসানসোল বাজার এলাকায় ভাই বোনকে খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়ার মতো অভিযোগও রয়েছে। দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে বাড়িতে ফিরেছে খবর পেয়ে পুলিশ বাহিনী অভিযান চালাতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তারপর থেকেই তল্লাশি চলছিল। অবশেষে এ দিন সকালের নাটকীয় অভিযান শেষে জালে ধরা পড়ল সে। 

Advertisement

POST A COMMENT
Advertisement