Rain Forecast: দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের শঙ্কা, অষ্টমী পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

Low Pressure Chance: ফের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গঠিত হচ্ছে নিম্নচাপ। এর প্রভাব রাজ্যের উপর এখনই খুব বেশি নেই। কিন্তু পুজোয় আবহাওয়া কেমন থাকবে? জানুন

Advertisement
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের শঙ্কা, অষ্টমী পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?অষ্টমী পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
হাইলাইটস
  • বঙ্গোপসাগরে গত কয়েকমাস ধরে তৈরি হচ্ছে একের পর এক নিম্নচাপ।
  • পুজোর দোরগোড়াতে এসেও নিম্নচাপের ভ্রুকুটি কমছে না।
  • ১৩ অক্টোবরের আশপাশে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে গত কয়েকমাস ধরে তৈরি হচ্ছে একের পর এক নিম্নচাপ। পুজোর দোরগোড়াতে এসেও নিম্নচাপের ভ্রুকুটি কমছে না। IMD-র পূর্বাভাস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১৩ অক্টোবরের আশপাশে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ভাবে জানানো হয়েছে, মালাক্কা প্রণালীর উপর অবস্থিত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়ে সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্তটি আন্দামান সাগরে প্রবেশ করতে পারে। এর প্রভাবে ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর প্রভাব পশ্চিমবঙ্গে কতটা?

নিম্নচাপটি যদি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা বা উত্তর বঙ্গোপসাগরের কাছে আসে, তাহলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কিন্তু সেটি যদি দক্ষিণ ভারতের উপকূলের দিকে এগিয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গে প্রভাব তুলনামূলক কমও হতে পারে। ফলে, নিম্নচাপটি কোন দিকে এগোচ্ছে, কতটা শক্তিশালী হচ্ছে এবং তার সঙ্গে যুক্ত বায়ুপ্রবাহের গতিপথ কেমন, তার উপর প্রভাব নির্ভর করবে।

কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। 

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। 

জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে?

আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী দু'দিন আবহাওয়া এমনই থাকবে।

পঞ্চমী থেকে অষ্টমী আবহাওয়া কেমন হবে?

পঞ্চমীর দিন - দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ষষ্ঠীর দিন - দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলার কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি স্থানেও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

সপ্তমীর দিন - উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলার কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

অষ্টমীর দিন - উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

 

POST A COMMENT
Advertisement