শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। তার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের ১৮ জুলাই পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতেবৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবি
হাইলাইটস
  • বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে।
  • আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। তার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের ১৮ জুলাই পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সুস্পষ্ট নিম্নচাপের মূল মেঘপুঞ্জ এখনও ওড়িশার উপর অবস্থান করছে। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হয়েছে, তা মূলত উড়ো মেঘের প্রভাবে। তবে আজ ও আগামীকালের মধ্যে নিম্নচাপের প্রভাব আরও বাড়বে। এর জেরে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও আগে জারি করা অতিভারী বৃষ্টির সতর্কতা আপাতত প্রত্যাহার করা হয়েছে।

আজ যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণ ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
বাঁকুড়া
পুরুলিয়া

উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।

শুক্রবার
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।

শনিবার
অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার
উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে উত্তর ওড়িশা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী দু'দিনের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করবে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement