Madan Mitra on Mamata Banerjee: 'দল সঙ্কটে পড়লে মমতারই জয় হয়েছে', তৃণমূলের ভাঙন নিয়ে বললেন মদন

মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ সময় পাশে দাঁড়ালেন বিধায়ক মদন মিত্র। তাঁর মতে, দলকে সঙ্কট থেকে টেনে তুলতে পারবেন মমতা। তিনি মমতার পাশেই রয়েছেন।

Advertisement
'দল সঙ্কটে পড়লে মমতারই জয় হয়েছে', তৃণমূলের ভাঙন নিয়ে বললেন মদনমমতা প্রসঙ্গে কী বললেন মদন?
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ সময় পাশে দাঁড়ালেন বিধায়ক মদন মিত্র
  • দলকে সঙ্কট থেকে টেনে তুলতে পারবেন মমতা
  • তিনি মমতার পাশেই রয়েছেন

ভেঙে খান খান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। একদিকে বিধানসভায় 'ঋতব্রত মডেল'। অন্যদিকে লোকসভায় 'কাকলি মডেল'। যার ফলে কার্যত বিধ্বস্ত তৃণমূল। যদিও এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন বর্ষীয়ান নেতা মদন মিত্র। তাঁর সোজা কথা, 'দল যখনই দল কোনও সঙ্কটের মুখে পড়েছে, তখন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে'।

দলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে মদনের দাবি, 'প্রত্যেকে নিজের ইচ্ছামতো কাজ করছে। তবে আগামিদিনে প্রমাণ হয়ে যাবে, দল যখনই কোনও সঙ্কটের মুখে পড়েছে, তখন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়েরই জয় হয়েছে। তিনি এখন বড় চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের শুধু অপেক্ষা করে দেখতে হবে। লড়াইটা সবে শুরু হয়েছে...'

মাথায় রাখতে হবে, বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পরপরই একের পর এক তাবড় নেতা-নেত্রী তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করছেন। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁরা। 

এমতাবস্থায় বিধানসভায় ৬০ জন তৃণমূলের বিধায়ক বিদ্রোহী হয়েছেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অমান্য করেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে গ্রহণ করেছেন। সেই মতো বিধানসভার স্পিকারকে দিয়েছেন চিঠি। সেই চিঠি পাওয়ার পর ঋতব্রতকে বিরোধী দলনেতার মর্যাদাও দেওয়া হয়েছে। 

অন্যদিকে আবার লোকসভাতেও চলেছে 'অপারেশন লোটাস'। সেখানে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সাংসদ নিজেদের আলাদা ব্লক হিসেবে ঘোষণা করেছেন। তাঁরা তৃণমূলের থেকে আলাদা বসার জায়গা চেয়েছেন। এমনকী এনডিএ-তে জুড়ে যাওয়ার কথাও জানিয়েছেন। 

আর কলকাতা থেকে দিল্লি, 'কাছের মানুষজন' এভাবে দূরে চলে যাওয়াতে কার্যত দিশেহারা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন নিজের ঘর ধরে রাখতেই ব্যস্ত। আর এমন পরিস্থিতিতেই তাঁর পাশে এসে দাঁড়ালেন বর্ষীয়ান নেতা মদন। তিনি জানিয়ে দিলেন, এই খারাপ সময়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন।

এই প্রসঙ্গে মদন বলেন, 'আমি সবসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও থাকব। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি। তিনি যা সিদ্ধান্ত নেবেন, আমরা তা সমর্থন করব।' 

Advertisement

মাথায় রাখতে হবে, একটা সময়ে মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মদন। তাই পরিবর্তনের তৃণমূল সরকার গঠনের পর মন্ত্রীও হন তিনি। তবে সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। একটা সময় বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পাবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। যদিও বর্তমানে সেই মদনই তাঁর 'দিদির' পাশে দাঁড়ালেন। 

 

POST A COMMENT
Advertisement