Dipsita Dhar: গান্ধীজির ছবিতে লাথি! দীপ্সিতাদের উপর ইটবৃষ্টির অভিযোগ, কেন রণক্ষেত্র বিরাটি?

রণক্ষেত্র বিরাটি। মহাত্মা গান্ধীর ছবিতে লাথি, বামেদের উপর আক্রমণের অভিযোগ দীপ্সিতাদের। পাল্টা BJP বিধায়ক সৌরভ শিকদার বলছেন, এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই। ঠিক কী ঘটেছিল বিরাটিতে?

Advertisement
গান্ধীজির ছবিতে লাথি! দীপ্সিতাদের উপর ইটবৃষ্টির অভিযোগ, কেন রণক্ষেত্র বিরাটি?  কেন রণক্ষেত্র বিরাটি?
হাইলাইটস
  • গান্ধীর ছবিতে লাথি, বামেদের উপর আক্রমণের অভিযোগ
  • এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই, বলছেন বিধায়ক
  • ঠিক কী ঘটেছিল বিরাটিতে?

বামেদের সভায় আক্রমণের অভিযোগ BJP-র বিরুদ্ধে। রণক্ষেত্র হয়ে উঠল বিরাটি মোড়। মহাত্মা গান্ধীর একটি ছবি হাতে দীপ্সিতা ধরকে সরব হতে দেখা গিয়েছে। অভিযোগ, তাঁর হাতে থাকা গান্ধীজির ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। পুলিশের সামনেই ইটবৃষ্টি হয়েছে তাঁর ও বাকি দলীয় কর্মীদের উপর। ঘটনাটি ঠিক কী? 

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। বিরাটির বণিক মোড়ে গান্ধী জয়ন্তী উপলক্ষে একটি পথসভার ডাক দিয়েছিল CPIM। সেখানে বক্তৃতা দেওয়ার কথা ছিল সুজন চক্রবর্তী, দীপ্সিতা ধরের। কিন্তু বক্তব্য শুরুর আগেই সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পথসভায় আচমকাই ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। ভেঙে ফেলা হয় চেয়ার, ছিঁড়ে ফেলা হয় ব্যানার। গান্ধীজির ছবিও নষ্ট করে ফেলার অভিযোগ। উপস্থিত বাম নেত্রী দীপ্সিতাকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। 

গোটা ঘটনায় বামেদের অভিযোগ BJP-র বিরুদ্ধে। গেরুয়া পতাকা নিয়ে পথসভার মঞ্চে উঠে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ বামেদের। প্রতিবাদ করতে গেলে বহু CPIM কর্মী আক্রান্ত হন বলেও জানা গিয়েছে। তবে এই রণক্ষেত্র পরিস্থিতিতেও পুলিশ কার্যত দর্শকের ভূমিকায় ছিল বলে CPIM-এর অভিযোগ। এতে পুলিশের সঙ্গেও তাদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। 

দীপ্সিতার অভিযোগ 
বাম নেত্রী বলেন, 'BJP-র জম্বি বাহিনীর মনে হল, গডসের চ্যালারা যেখানে রাজ্য চালাচ্ছে সেখানে গান্ধীজির কথা বলা হবে কেন। প্রথমে আমাদের মাইক খোলেন, মাইক সরবরাহকারীদের হুমকি দেওয়া হয়। ওদের আক্রমণের একজন চোখ ফেটে যায়, একজনের ব্রেন হ্যামারেজের মতো ঘটনা ঘটেছে হয়তো। মহিলাদের পুরুষরা আক্রমণ করেছেন। একটা চেয়ারও আস্ত ছিল না। সবচেয়ে লজ্জার বিষয় গান্ধীজির ছবি লাথি মেরে ছুড়ে ফেলা হয়। পুলিশ এসে আমাদের বলেন, গন্ডোগোল হতে পারে এই পথসভা বন্ধ করে দিন। আমরা আবার মিটিং করি। তখন আমার BJP-র ৫০টা লোক এসে হামলা চালায়।' তিনি আরও বলেন, 'যাঁরা হামলা চালায় তাঁরা বলেন, যাঁর ছবি হাতে সভা করছো তাঁকে যে মেরেছিলেন, আমরা তাঁর পার্টি করি। BJP অরাজক পরিস্থিতি তৈরি করছে, যেখানে গান্ধীজির কথা বলা যাবে না আর গডসের চ্যালারা বাঁদরামি করবে।'

Advertisement

পাল্টা বক্তব্য BJP-র
BJP-র তরফে দাবি করা হয়েছে, বামেদের ওই সভায় দেশবিরোধী ও আপত্তিকর বক্তব্য রাখা হতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা তৈরি হয়েছিল। স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার সংবাদমাধ্যমে জানিয়েছেন, সভাস্থলে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছেন। CPIM-কে এলাকার মানুষ প্রত্যাখ্যান করেছেন। এই ঘটনায় BJP-র কোনও যোগ নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। 

 

POST A COMMENT
Advertisement