Maheshtala: মহেশতলায় ২৯৭টির মধ্যে ২০০টি বুথই মহিলাদের হাতে, নজিরবিহীন উদ্যোগ কমিশনের, কেন? 

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা কেন্দ্রে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। লক্ষ্য, মোট ২৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ২০০টিই সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত করা।

Advertisement
মহেশতলায় ২৯৭টির মধ্যে ২০০টি বুথই মহিলাদের হাতে, নজিরবিহীন উদ্যোগ কমিশনের, কেন? ফাইল ছবি
হাইলাইটস
  • দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা কেন্দ্রে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
  • লক্ষ্য, মোট ২৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ২০০টিই সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত করা।

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা কেন্দ্রে এক নজিরবিহীন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। লক্ষ্য, মোট ২৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ২০০টিই সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত করা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা জেলার মধ্যে মহেশতলাতেই সর্বাধিক মহিলা পরিচালিত বুথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্রেই সবচেয়ে বেশি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র ছিল, ২৯২টির মধ্যে ৯০টি। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এবার লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হয়েছে।

প্রাথমিকভাবে ১০০টি বুথ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, যেখানে শুধুমাত্র মহিলারাই ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। সংশ্লিষ্ট আধিকারিকরা ইতিমধ্যে সেই কেন্দ্রগুলি পরিদর্শনও করেছেন। বাকি আরও ১০০টি বুথ চিহ্নিত করার কাজ চলছে। তবে প্রশাসনের অন্দরে কিছুটা সংশয়ও রয়েছে, সব মিলিয়ে ২০০টি বুথে এই উদ্যোগ বাস্তবায়ন করা যাবে কি না, তা নিয়ে।

এক আধিকারিক জানান, সব বুথে মহিলাদের উপযোগী পরিকাঠামো নেই, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রয়োজনীয় ব্যবস্থা না থাকলে সেখানে মহিলা কর্মীদের পাঠানো সম্ভব নয়। তাই প্রতিটি কেন্দ্র ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে, যাতে ভোটের দিন কোনও সমস্যায় না পড়তে হয়।

 

POST A COMMENT
Advertisement