Mamata Banerjee: মুখ্যমন্ত্রী একসঙ্গে ৩টি ফিটনেস ট্র্যাকার পরছেন কেন? জানলে চমকে উঠবেন

Mamata Banerjee fitness tracker: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একসঙ্গে তিনটি ফিটনেস ট্র্যাকার। অনেকেই সেটি দেখে বেশ অবাক। একটি ট্র্যাকার তো আজকাল অনেকেই পরেন। কিন্তু একসঙ্গে ৩টি কেন?

Advertisement
মুখ্যমন্ত্রী একসঙ্গে ৩টি ফিটনেস ট্র্যাকার পরছেন কেন? জানলে চমকে উঠবেনএকটি ট্র্যাকার তো আজকাল অনেকেই পরেন। কিন্তু একসঙ্গে ৩টি কেন?
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একসঙ্গে তিনটি ফিটনেস ট্র্যাকার।
  • বিশেষজ্ঞরা বলছেন, এটি মোটেও অস্বাভাবিক নয়।
  • ঠিকঠাক ডেটা পেতে হলে এটাই করা উচিত। 

Mamata Banerjee fitness tracker: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একসঙ্গে তিনটি ফিটনেস ট্র্যাকার। অনেকেই সেটি দেখে বেশ অবাক। একটি ট্র্যাকার তো আজকাল অনেকেই পরেন। কিন্তু একসঙ্গে ৩টি কেন? বিশেষজ্ঞরা বলছেন, এটি মোটেও অস্বাভাবিক নয়। বরং একেবারে ঠিকঠাক ডেটা পেতে হলে এটাই করা উচিত। নিচের ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর দুই হাতের পাশাপাশি ও আঙুলেও একটি ফিটনেস ডিভাইস রয়েছে। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়।
Mamata Banerjee spotted wearing 3 fitness trackers, here’s why it’s not unusual

টেক ও ফিটনেস কোচ অভিষেক সিংহল জানালেন, এর মধ্যে একটি Apple Watch এবং অপরটি Whoop। আর আংটির মতো ডিভাইসটি Oura Ring। তাঁর মতে, একসঙ্গে তিনটি ডিভাইস ব্যবহার করলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ, প্রতিটি ডিভাইস নির্দিষ্ট কিছু কাজে সেরা।

প্রথমেই আসা যাক অ্যাপল ওয়াচের কথায়। এটি মূলত ওয়ার্কআউট ট্র্যাকিংয়ের জন্য বেস্ট। হার্ট রেট, ক্যালোরি বার্ন, জিপিএস ট্র্যাকিং, সব কিছুই সহজে জানা যায়। যাঁরা নিয়মিত হাঁটেন বা ব্যায়াম করেন, তাঁদের জন্য এটি খুবই উপযোগী।

অন্যদিকে, Oura Ring একটু অন্য ধরনের ডিভাইস। এটি মূলত ঘুম ও শরীরের রিকভারি নিয়ে ডিটেইলস দেয়। যেমন ঘুমের কোয়ালিটি, শরীরের তাপমাত্রা, হার্ট রেট ভ্যারিয়েশন; এই সব কিছু ট্র্যাক করে। ফলে শরীর ঠিক কতটা বিশ্রাম পাচ্ছে, তা বোঝা যায়।

আর Whoop-এর কাজ হল শরীরের স্ট্রেন ও রিকভারি বোঝানো। প্রতিদিন একটি স্কোর দেয়। সেটি দেখে বোঝা যায় শরীর কতটা কাজ করার জন্য প্রস্তুত। সেই অনুযায়ী ব্যায়াম বা বিশ্রামের পরিকল্পনা করা যায়।

বিশেষজ্ঞদের মতে, এই তিনটি ডিভাইস একসঙ্গে ব্যবহার করলে শরীরের সম্পূর্ণ অলরাউন্ড তথ্য পাওয়া সম্ভব। মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে। তবে এই বয়সেও তিনি যে পরিমাণে পরিশ্রম করেন, তা অল্পবয়সীদেরও লজ্জায় ফেলে দেবে। গরমের মধ্যে মিছিলে হাঁটা, একাধিক সভা তো আছেই। তার উপর রাজ্য প্রশাসন ও রাজনৈতিক কর্মসূচি সামলানোর বিপুল স্ট্রেস। ফলে সম্ভবত চিকিৎসক-বিশেষজ্ঞদের পরামর্শেই তিনি ৩টি ডিভাইস ব্যবহার করছেন। তাছাড়া মমতা নিজেও বরাবরই ফিটনেস ও গ্যাজেটের বিষয়ে বেশ আগ্রহী। তবে সাধারণ মানুষের জন্য এত কিছু দরকার নেই। যাঁরা নতুন শুরু করছেন, তাঁদের একটি ভাল মানের স্মার্ট ওয়াচই যথেষ্ট। তবে সস্তার, আনভেরিফায়েড স্মার্ট ওয়াচ কিনে লাভ নেই। ভুলভাল ডেটা দেখালে আপনার পুরো টাকাই নষ্ট। 

Advertisement

ফিটনেস কোচরা বলছেন, অনেক সময় দেখা যায় ওজন কমছে না। তখন শুধু খাবার কমানোই সমাধান নয়। ঘুম কম হচ্ছে কি না, শরীর ঠিকমতো বিশ্রাম পাচ্ছে কি না, এই তথ্যগুলোও খুব গুরুত্বপূর্ণ।  

তবে একটা বিষয় স্পষ্ট। যতই মডার্ন গ্যাজেট থাকুক, শরীর ভাল রাখতে সবার আগে লাইফস্টাইল ঠিক করতে হবে। সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম; এই তিনটিই সবচেয়ে জরুরি। 

POST A COMMENT
Advertisement