Advertisement

Mamata Banerjee Singur Visit Live: 'দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম...' মোদী-শাহদের SIR ইস্যুতেই নিশানা মমতার

Aajtak Bangla | কলকাতা | 28 Jan 2026, 3:12 PM IST

Mamata Banerjee Singur Rally Live Updates: ১০ দিন আগে এই সিঙ্গুরের ‘টাটার মাঠে’ সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও শিল্প নিয়ে নীরব ছিলেন প্রধানমন্ত্রী। আজ সিঙ্গুরের বারুইপাড়া পলতাগর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে 'বাংলার বাড়ি'-র ২০ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, ফসল বিমার সুবিধা প্রদান, ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা, সুফল বাংলার গাড়ির উদ্বোধন করবেন। এছাড়াও, বিধানসভা নির্বাচনের আগে এই সিঙ্গুর থেকে তিনি বার্তা দেন সেদিকে নজর। লাইভ আপডেট রইল। 

সিঙ্গুরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়সিঙ্গুরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Singur Rally: সিঙ্গুর নিয়ে ফের বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই সময়ে এই সিঙ্গুরকে কেন্দ্র করে লড়াই চলেছিল সিপিএম বনাম তৃণমূল কংগ্রেসের। বামেদের ৩৪ বছরের গদি টলিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে ছিল সিঙ্গুর এবং নন্দীগ্রাম। এবারের বিধানসভা নির্বাচনে দু'দশক আগের সেই সিঙ্গুর উত্তাপ ফের সরগরম। তবে এবার বিরোধিতায় বিজেপি। সিঙ্গুরে ফের শিল্প ফেরাতে প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি। ১০ দিন আগে এই সিঙ্গুরের ‘টাটার মাঠে’ সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও শিল্প নিয়ে নীরব ছিলেন প্রধানমন্ত্রী। আজ সিঙ্গুরের বারুইপাড়া পলতাগর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে 'বাংলার বাড়ি'-র ২০ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, ফসল বিমার সুবিধা প্রদান, ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা, সুফল বাংলার গাড়ির উদ্বোধন করবেন। এছাড়াও, বিধানসভা নির্বাচনের আগে এই সিঙ্গুর থেকে তিনি বার্তা দেন সেদিকে নজর। লাইভ আপডেট রইল। 
 

2:30 PM(2 months ago)

ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে: মমতা

Posted by :- Madhurma Dev

কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, "আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। প্রাইভেট কোম্পানির লোক বসে আছে। ভুলেও তাতে হাত দেবেন না, ফাঁসিয়ে দেবে। ভোটের আগে বিহারে বলেছে ১০ হাজার টাকা দেবে। দিয়েছে কী? মনে রাখবেন, চিন্তা করে শরীর খারাপ করবেন না। আত্মহত্যা করবেন না। এটা বাংলা। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না।"

2:28 PM(2 months ago)

কোনও NRC এখানে হবে না: মুখ্যমন্ত্রী

Posted by :- Kishore

সিঙ্গুরের মঞ্চ থেকে ফের একবার NRC নিয়ে হুঙ্কার দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। SIR-এ মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা কেন ভয় পাচ্ছেন?দয়া করে কেউ আত্মহত্যা করবেন না। ডেকে পাঠাচ্ছে, পাঠাতে দিন। বাংলায় কোনও NRC হবে না। কারও নাম বাদ যাবে না। এটা বাংলা।"
 

2:23 PM(2 months ago)

বিজেপিকে নারী বিরোধী বলে আক্রমণ মমতার

Posted by :- Kishore

SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে মমতা বন্দ্য়োপাধ্যায় অভিযোগ করেন বিজেপি একটা নারী বিরোধী দল। তিনি দাবি করেন, মহিলাদের বিয়ের পর নাম পরিবর্তন করলে এরা SIR-এ ডেকে পাঠাচ্ছে। বিয়ের পর ঠিকানা পরিবর্তন হলেও ডেকে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। 
 

2:21 PM(2 months ago)

আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি আপনার বউয়ের টাইটেল কী?: SIR প্রসঙ্গে মমতা

Posted by :- Madhurma Dev

ফের শাহ-মোদীকে আক্রমণ মমতার। বলেন, "সিঙ্গুরে এসে বলছে, আমি বাংলার জন্য এটা করব টেলিপ্রম্পটার দেখে। ৪ বছর ধরে বাংলা আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না..। ব্যক্তিগতভাবে নেবেন না। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বউয়ের টাইটেল কী? বাপের বাড়ি ছেড়ে এসেছেন তাঁদেরও নাম বাদ দিয়ে দিয়েছেন? অ্যান্টি উইমেন। বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি যায়। পদবী পাল্টে যায়। তাই বলে SIR-এ ডাকবে। আমাকে জেলে ভর, গুলি কর, আই ডোন্ট কেয়ার। আমাকে জেলে দিলে মা-বোনেরা জবাব দেবে। কৃষকেরা জবাব দেবে।
সবাই বাদ। শুধু তোমরা খাবে? আর সবাই বাদ?"

Advertisement
2:15 PM(2 months ago)

সিঙ্গুর থেকে মোদীকে আক্রমণ মমতার

Posted by :- Kishore

সিঙ্গুর থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। মমতার দাবি, "দিনকয়েক আগে এখানে সভা করে একজন ব্যক্তি বলেছিলেন বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা। আসলে তা নয়। এটা পুরো মিথ্যে। বাংলা ভাষাকে প্রথমে স্বীকৃতি দেওয়া হয়নি। আমি নিজে বই পাঠিয়েছিলাম প্রমাণ হিসেবে। আমরাই বাধ্য করেছি কেন্দ্র সরকারকে বাংলা ভাষাকে ধ্রুপদী হিসেবে স্বীকৃতি দিতে।"
 

2:15 PM(2 months ago)

আনন্দপুরে গোডাউনে অগ্নিকাণ্ডে মমতা বলেন, '১০ লক্ষ টাকা করে দিচ্ছি'

Posted by :- Madhurma Dev

আনন্দপুরে মোমো তৈরির কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডে মমতা এদিন বলেন, "আজ আমার দিল্লি যাওয়ার কথা ছিল। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে (অজিত পাওয়ারের দুর্ঘটনায় মৃত্যু) তাই যেতে পারিনি। কাল কিছু বন্ধু প্রাইভেট কর্মীরা কাজ করতে গিয়ে মারা গেছেন। ১০ লক্ষ টাকা করে দিচ্ছি। ওয়াও মোমোও দিচ্ছে। সিভিকে চাকরি দেওয়ার জন্যও বলেছি। আমরা আপনাদের মতো অমানবিক নই।"
 

2:10 PM(2 months ago)

সিঙ্গুরের মঞ্চ থেকে আশাকর্মীদের বার্তা দিলেন মমতা

Posted by :- Kishore

সিঙ্গুরের মঞ্চ থেকে রাজ্যের আশাকর্মীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, দিন কয়েক আগেই আশাকর্মীদের মোবাইলের টাকা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ধৈর্য ধরুন। উল্লেখ্য, দিন কয়েক আগেই কলকাতায় বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে আন্দোলন করেছিলেন আশাকর্মীরা। বিশেষজ্ঞ মহল দাবি করছেন, সেই আন্দোলনকারীদের উদ্দেশেই এই বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

2:09 PM(2 months ago)

সিঙ্গুরে অ্যামাজন ও ফ্লিপকার্ট ওয়্যারহাউস তৈরি করছে: মমতা

Posted by :- Madhurma Dev

শিল্প নিয়ে "সিঙ্গুরে কৃষিও চলবে, শিল্পও চলবে। ৮ একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। অ্যামাজন ও ফ্লিপকার্ট ওয়্যারহাউস তৈরি করছে। প্রচুর কর্ম সংস্থান হবে। ওরা মনরেগা বন্ধ করে দিয়েছে আমরা মহাত্মাশ্রী তৈরি করেছি।"

2:05 PM(2 months ago)

আমি কথা দিলে কথা রাখি, জুমলা করি না: মমতা

Posted by :- Madhurma Dev

১০ বছর ধরে কেন্দ্রকে চিঠি লিখেছি। কোনও উত্তর দেয়নি। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে কাজ আমরা শুরু করে দিয়েছি। ৫০০ কোটি দিয়েছি, ৩০০ হাজার কোটি টাকার কাজ হয়ে গেছে। কেশপুর, দাসপুরের মানুষ উপকৃত হবেন। আমি কথা দিলে কথা রাখি, জুমলা করি না। আমি ডবল ইঞ্জিন সরকার নই: মমতা
 

Advertisement
2:03 PM(2 months ago)

কবিতা পাঠ করলেন মমতা

Posted by :- Madhurma Dev

SIR-এর প্রতিবাদে নিজের লেখা দু'টি কবিতা পাঠ করেন মমতা। একটির নাম 'স্যার'। আরেকটি 'আতঙ্ক'।

1:59 PM(2 months ago)

SIR-এর নামে NRC করে মানুষকে হত্যা করার চক্রান্ত: মমতা

Posted by :- Madhurma Dev

SIR নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "SIR-এর নামে NRC করে মানুষকে হত্যা করার যে চক্রান্ত করছে, তাদের ধিক্কার জানাই।"
 

1:58 PM(2 months ago)

সিঙ্গুর আমার ফেভারিট জায়গা: মমতা

Posted by :- Kishore

সিঙ্গুরের মঞ্চ থেকে মমতা বন্দ্য়োপাধ্যায় জানালেন, "সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে সিঙ্গুর রয়েছে। ২০০৬ থেকে ২০০৮ আমি এখানে আন্দোলন করেছি। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য ২৬ দিন অনশন করেছিলাম।"
 

1:58 PM(2 months ago)

এখানে ২৬ দিন অনশন করেছি: মমতা

Posted by :- Madhurma Dev

মমতা বলেন, "সিঙ্গুর আন্দোলনের সময় যখন রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষেরা কেউ মুড়ি, নাড়ু, চিঁড়ে নিয়ে এসেছে। এখানে ২৬ দিন অনশন করেছি। তাপসী মালিক সহ যারা আন্দোলনে লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন আপনারা আমাদের চেতনা, আমার প্রেরণা, তাঁদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন।"
 

1:48 PM(2 months ago)

আগে কেউ কথা রাখেনি, যিনি রাখলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: দেব

Posted by :- Madhurma Dev

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাংসদ দেব বলেন, "গত ১২ বছর ধরে ঘাটালের কষ্টটা দেখেছি। সংসদে দেওয়া আমার প্রথম ভাষণ ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে ছিল। একবার নয়, বারবার ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে গেছি দিল্লিতে। কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। ২০২৪-এর আগে দিদি কথা দিয়েছিলেন এটি করবেন। ২০২৫-এ অর্থ বরাদ্দ করেন। আজ ঘাটাল মাস্টারপ্ল্যানের উদ্বোধন হয়ে গেল। অনেক বড় কাজ হল। আগে কেউ কথা রাখেনি। যিনি রাখলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাচ্ছি। ২০২৪-এ তিনিও কথা দিয়েছিলেন, কথা রেখেছেন।"

Advertisement
1:48 PM(2 months ago)

সাংসদ হিসেবে আজ আমার কাছে সবচেয়ে বড় দিন: দেব

Posted by :- Kishore

সিঙ্গুরের মঞ্চ থেকে সাংসদ দেব বললেন 'আজ আমার কাছে সবচেয়ে বড় দিন।' তিনি বলেন, আজ ঘাটাল মাস্টার প্ল্যানের যে শিলান্যাস করা হল, তার ফলে বহু মানুষ উপকৃত হবেন। 
 

1:44 PM(2 months ago)

এবার ২০২৬, রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস: রচনা

Posted by :- Madhurma Dev

হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকের এই সমাবেশ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের শ্রদ্ধা ১০০ ভাগ আছে। এখন থেকে লড়াই শুরু। বাংলার জোর, দাপট এখনও মানুষ দেখেনি। একদিকে ১০ কোটি লোক, একদিকে বিজেপি সরকার। ২০১১ সাল তৃণমূল কংগ্রেসের আসন হল ১৮৪। সব বিরোধী দল মানুষকে ভুল বোঝানো শুরু করল। ২০১৬ সালে ভোটে ২১১ আসনে জেতে, বিরোধীরা আবারও চেঁচায়, ২০২১-এ তৃণমূলের ভোট দাঁড়াল ২২৬। এবার ২০২৬, বুঝতে পারছেন কী হতে চলেছে? রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস।"

1:40 PM(2 months ago)

৬১৬টি প্রকল্পের শিলান্যাস করলেন মমতা

Posted by :- Kishore

সিঙ্গুর থেকে ৬১৬টি প্রকল্পের শিলান্যাস করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এই প্রকল্পে মোট খরচ হবে ২১৮৩ কোটি টাকা।
 

1:36 PM(2 months ago)

বাংলার বাড়ির টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে

Posted by :- Madhurma Dev

ঘাটাল মাস্টারপ্ল্যানে ১ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার বাড়ির টাকাও উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। 

1:34 PM(2 months ago)

দেবকে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা মমতার, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

Posted by :- Sukamal

বুধবার হুগলির সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটালের তিনবারের সাংসদ দীপক অধিকারী, যিনি দেব নামেই বেশি পরিচিত, পাশাপাশি ছিলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইঞা। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে। তাঁর দাবি, এত বড় প্রকল্পের ক্ষেত্রে এখনও পর্যন্ত ব্যয়ের বিস্তারিত হিসেব বা রূপায়ণ সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। শুভেন্দুর অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের নজর ঘোরাতে তৃণমূল কংগ্রেস এই প্রকল্পকে সামনে এনে এক ধরনের ‘গিমিক’ তৈরির চেষ্টা করছে। বাস্তব রূপায়ণের চেয়ে রাজনৈতিক প্রচারেই সরকার বেশি জোর দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
1:26 PM(2 months ago)

৪৭৬০টি জমির পাট্টা দিলেন মুখ্যমন্ত্রী

Posted by :- Kishore

বুধবার সিঙ্গুর থেকে ২২টি জেলার মোট ৪৭৬০ জন উপভোক্তার হাতে জমির পাট্টা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
 

Load More
Advertisement