মন্দারমণি বিচে রেড জোন (ছবি: নিজস্ব)মন্দারমণি বিচে একের পর এক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কয়েক জন পর্যটকের। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা ঠেকাতে কড়া ব্যবস্থা নিল প্রশাসন। তাদের তরফে মন্দারমণি বিচের ২ কিলোমিটার এলাকায় সমুদ্র স্নান নিষিদ্ধ করা হল। মূলত মন্দারমণির মোহনা এলাকাকে রেড জোন বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, মন্দারমণি সমুদ্রের বিচের একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত ১ মাসে সমুদ্র তলিয়ে প্রাণ হারিয়েছেন কয়েক জন পর্যর্টক। এমন পরিস্থিতিতে কড়া নিয়ম লাগু করল পুলিশ। তাদের পক্ষ থেকে এই বিচের একটি এলাকাকে রেড জোন বলে ঘোষণা করা হয়েছে। এই অঞ্চলে স্নান করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কোন জায়গাকে রেড জোন বলে অ্যালার্ট করা হল?
ইতিমধ্যেই বিচের ২ কিমি এলাকাকে রেড জোন বলে ঘোষণা করে দিয়েছে প্রশাসন। সেই মতো এলাকাটিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও মন্দারমণি উপকূল থানার উদ্যোগে ৩ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় প্রায় ২ কিমি জুড়ে বাঁশের খুঁটি পোতা হয়েছে। সেই বাঁশে দড়ি ও লাল ফিতে বেঁধে এলাকাটা ঘিরে ফেলা হয়েছে। এটাকেই রেড জোন বলছে প্রশাসন।
প্রশাসন সূত্র খবর, এই এলাকায় সমুদ্রে নেমে মাঝে মধ্যেই বিপদের মুখে পড়েন পর্যটকররা। এমন পরিস্থিতিতে, বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। যাতে এই ব্যারিকেড দেখেই সতর্ক হয়ে যান পর্যটকরা। তাঁরা যাতে রেড জোনের সমুদ্রে না নামেন। এভাবেই পর্যটকদের বিপদ থেকে দূরে রাখতে চাইছেন বিশেষজ্ঞরা।
আর কী কী নিয়ম আনা হয়েছে?
শুধু রেড জোন করেই চুপ করে বসে নেই পুলিশ-প্রশাসন। এছাড়াও একাধিক নিয়ম আনা হয়েছে। এই যেমন-
পুজোর আগে বিরাট প্রস্তুতি
সামনেই দুর্গাপুজো। আর এই সময় অনেকেই মন্দারমণি বেড়াতে যান। এমন পরিস্থিতিতে অতিরিক্ত তৎপর থাকতে চাইছে প্রশাসন। সেই মতো একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে সমুদ্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে দিঘার সমুদ্র সৈকতে পুলিশ, সিভিক ভলান্টিয়ারের সংখ্যা বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে উদ্ধারকারী দল ও নুলিয়াদের সংখ্যাও বাড়ানো হচ্ছে। এছাড়া নতুন স্পিডবোটও দেওয়া হচ্ছে মন্দারমণিতে।