MLA Tapas Roy: 'TMC ফিরলে দেড়শোর উপর লাশ গুনতে হত', বিধানসভায় রণং দেহি তাপস

বিধানসভায় বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধে গর্জে ওঠেন মানিকতলার বিধায়ক তাপস রায়। ১৫ বছর ধরে তৃণমূলের আমলে চলা ভোট পরবর্তী হিংসা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন। নাম না করে নিশানা করেন অভিষেককেও। শাসক দলের বিধায়ক তৃণমূলের ভয়ের সংস্কৃতি, ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

Advertisement
'TMC ফিরলে দেড়শোর উপর লাশ গুনতে হত', বিধানসভায় রণং দেহি তাপসতাপস রায়

বিধানসভায় বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধে গর্জে ওঠেন মানিকতলার বিধায়ক তাপস রায়। ১৫ বছর ধরে তৃণমূলের আমলে চলা ভোট পরবর্তী হিংসা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন। নাম না করে নিশানা করেন অভিষেককেও। শাসক দলের বিধায়ক তৃণমূলের ভয়ের সংস্কৃতি, ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

তাপস প্রশ্ন তোলেন, "এটা শুধু সরকার গড়ার নির্বাচন ছিল না, এটা ছিল ধর্মযুদ্ধ। এখানে শাসকবিরোধী স্লোগান চলবে না। আইন করে বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গ ভয়মুক্ত হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা নির্বাচনও হয়েছে রক্তপাতহীন?"

ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁর আরও মন্তব্য, "বিজেপির ১৫০-র ওপর লাশ গুনতে হত যদি এই সরকার আবার ফিরে আসত। ঘরবাড়ি, দোকানপাট জ্বালিয়ে দিত। আর লক্ষ লক্ষ সমর্থক-কর্মী ঘরবাড়ি, পাড়া ছাড়া হতো। একটাও ভোট পরবর্তী হিংসা হয়নি। হলে ওই সাড়ে ১২ হাজারে নাম থাকবে আমার। মুখ্যমন্ত্রী, আমি যদি কোনও ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকি আমাকে জেলে পাঠাবেন।"

নাম না করে অভিষেককে নিশানা করে বলেন, "নির্লজ্জ না হলে ভোট পরবর্তী হিংসার কথা বলে? বাংলার দল আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক! নাম করিনি, সে ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। সে যেন এবার বেরোয়, বিজেপি কিছু করবে না। যা করার তৃণমূল করবে, জনগণ করবে।"

উল্লেখ্য, এদিনই প্রোটেম স্পিকারের দায়িত্ব থেকে অব্যাহতি পান তাপস রায়। বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসু। আজ প্রথমদিনের বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিরোধীরা। আগামী অধিবেশন অনুষ্ঠিত হবে ১৮ জুন।

POST A COMMENT
Advertisement