Suvendu Adhikari Cabinet: রাজ্যের নতুন মুখ্যসচিব 'কমিশনে'র মনোজ, এলেন নন্দিনীর পদে

West Bengal Chief Secretary: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হলেন মনোজ আগরওয়াল(Manoj Agarwal)। বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের(CEO) হিসেবে দায়িত্ব সামলেছিলেন। সেই সিনিয়র IAS অফিসারকেই এবার প্রশাসনের শীর্ষ পদে বসাল শুভেন্দু অধিকারী সরকার।

Advertisement
রাজ্যের নতুন মুখ্যসচিব 'কমিশনে'র মনোজ, এলেন নন্দিনীর পদেনির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দুই আমলাই এখন নতুন সরকারের প্রশাসনিক টিমের অংশ হয়ে গেলেন।
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হলেন মনোজ আগরওয়াল
  • নির্বাচনের সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা CEO হিসেবে দায়িত্ব সামলেছিলেন।
  • সিনিয়র IAS অফিসারকেই এবার প্রশাসনের শীর্ষ পদে বসাল শুভেন্দু অধিকারী সরকার।

West Bengal Chief Secretary: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হলেন মনোজ আগরওয়াল(Manoj Agarwal)। বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের(CEO) হিসেবে দায়িত্ব সামলেছিলেন। সেই সিনিয়র IAS অফিসারকেই এবার প্রশাসনের শীর্ষ পদে বসাল শুভেন্দু অধিকারী সরকার। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের দক্ষতার কারণেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আরও এক শীর্ষ আমলা ডঃ সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দুই আমলাই এখন নতুন সরকারের প্রশাসনিক টিমের অংশ হয়ে গেলেন।

সোমবার সকালে নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক হয়। তারপর শীর্ষ আধিকারিকদের সঙ্গেও আলোচনা সারেন শুভেন্দু। এরপর সন্ধ্যাতেই মনোজ আগরওয়ালের মুখ্যসচিব পদে নিয়োগের খবর আসে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের আমলা মহলে কাজের গতি বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট পরিচালনা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে মনোজ আগরওয়ালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 

বিধানসভা নির্বাচনের সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন মনোজ আগরওয়াল। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করেছিলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডঃ সুব্রত গুপ্ত। ভোটের আগে SIR এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক সমন্বয়ে এই দুই আধিকারিক একসঙ্গে কাজ করেছিলেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই কারণেই নতুন সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁদের উপর ভরসা করছে বলে মনে করা হচ্ছে।

এর আগে ৯ মে ডঃ সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর। শিল্প, পরিকাঠামো এবং কেন্দ্রীয় প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাঁকে এই পদে আনা হয়। এ বার মনোজ আগরওয়ালকে মুখ্যসচিব করার সিদ্ধান্ত সেই প্রশাসনিক পুনর্গঠনেরই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে এই পদে ছিলেন IAS অফিসার নন্দিনী চক্রবর্তী। বাংলার প্রথম মহিলা মুখ্যসচিব ছিলেন।

Advertisement

সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে একাধিক বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান, বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন, ভারতীয় ন্যায় সংহিতা বা BNS কার্যকর করা এবং কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার মতো সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরির আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর কথাও জানানো হয়েছে।

একই সঙ্গে মন্ত্রিসভার দফতর বণ্টন নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে নতুন সরকার। নিশীথ প্রামাণিক পেয়েছেন ক্রীড়া ও যুবকল্যাণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। দিলীপ ঘোষের হাতে গিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ উন্নয়ন দফতর। অন্য দিকে নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গ্রামবাংলা, উত্তরবঙ্গ এবং মহিলা ভোটব্যাঙ্ককে গুরুত্ব দিয়েই এই দফতর বণ্টন করা হয়েছে। 

POST A COMMENT
Advertisement