Eastern Rail Train Cancelled: ফরাক্কায় রেললাইনে ধসের জেরে একাধিক ট্রেন বাতিল, রুট বদলও, তালিকা রইল

বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষায় যাত্রীরা। রেললাইনে ধসের কারণে স্বাভাবিকভাবে এদিন দিনভর রেল পরিষেবা কিছুটা ব্যাহত হবে বলে আশঙ্কা করছিল রেল কর্তৃপক্ষ। সেটাই ঘটল। মালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হল।

Advertisement
ফরাক্কায় রেললাইনে ধসের জেরে একাধিক ট্রেন বাতিল, রুট বদলও, তালিকা রইলমালদা ডিভিশনে একাধিক ট্রেন
হাইলাইটস
  • তিলডাঙা ও নিউ ফরাক্কার মাঝে রেললাইনে
  • রেললাইনে ধসের জেরে একাধিক ট্রেন বাতিল
  • একাধিক ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে

নিউ ফরাক্কা স্টেশনে রেল লাইনে ধসের জেরে মালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল কর পূর্বরেল। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার  ভোরে তিলডাঙা ও নিউ ফরাক্কার মাঝে রেললাইনে ধস নামে। তার জেরে আটকে পড়ে দার্জিলিং মেল,  যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, পদাতিক সহ বেশ কয়েকটি ট্রেন। 

রেললাইনে ধসের জেরে একাধিক ট্রেন বাতিল

বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষায় যাত্রীরা। রেললাইনে ধসের কারণে স্বাভাবিকভাবে এদিন দিনভর রেল পরিষেবা কিছুটা ব্যাহত হবে বলে আশঙ্কা করছিল রেল কর্তৃপক্ষ। সেটাই ঘটল। মালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হল। পূর্বরেলের তরফে জানানো হয়েছে, বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, সাহেবগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জার (আপ ও ডাউন), এই সব ট্রেন বাতিল করা হয়েছে।  এছাড়া কিছু ট্রেনের রুট বদল করা হয়েছে।  

একাধিক ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে

রেল পরিষেবায় পরিবর্তনের জেরে একাধিক দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট কয়েকটি রুট এড়িয়ে ঘুরপথে চালানো হচ্ছে। নলহাটি–আজিমগঞ্জ–জঙ্গিপুর রোড–নিউ ফারাক্কা হয়ে ঘুরপথে চলবে।

12363 কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস — ৩ সেপ্টেম্বর, ২০২৬ থেকে যাত্রা শুরু হওয়া ট্রেন
13053 হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেস — ৩ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
12503 এসএমভিবি বেঙ্গালুরু–আগরতলা এক্সপ্রেস — ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
13173 শিয়ালদহ–সাব্রুম এক্সপ্রেস — ৩ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
15661 রাঁচি–কামাখ্যা এক্সপ্রেস — ২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
13433 এসএমভিবি বেঙ্গালুরু–মালদা টাউন এক্সপ্রেস — ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে

বীরশিবপুর হয়ে ঘুরপথে চলবে যে ট্রেনগুলি-

13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস — ২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
12343 দার্জিলিং মেল — ২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
13159 জোগবানি এক্সপ্রেস — ২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
12377 পদাতিক এক্সপ্রেস — ২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
13153 গৌড় এক্সপ্রেস — ২ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
22511 কামাখ্যা এক্সপ্রেস — ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে
22301 বন্দে ভারত এক্সপ্রেস — ৩ সেপ্টেম্বর, ২০২৬ থেকে

এখনও পর্যন্ত খবর, দ্রুত রেললাইন মেরামত করা হচ্ছে। টানা বৃষ্টির দাপটে সামশেরগঞ্জের ডাকবাংলা-পাকুড় রোড এবং চাঁদপুর পল্টন ব্রিজ সংলগ্ন রাস্তাতেও জোড়া ধস নেমেছে। রাস্তায় দীর্ঘক্ষণ আটকে অ্যাম্বুল্যান্স-সহ শয়ে শয়ে যানবাহন।

Advertisement

POST A COMMENT
Advertisement