Car Accident: মহাকুম্ভে যাওয়ার পথে লরির ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, ধানবাদে মৃত্যু বাংলার ৬ পুণ্যার্থীর

মহাকুম্ভে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৬ পুণ্যার্থীর। ঝাড়খণ্ডে ধানবাদে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ ৪ জনের। বাকি ৫ জন গুরুতর আহত। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের জেপি হাসপাতালে। গোঘাটের দম্পতি সহ ২ জন শিশু আশঙ্কাজক অবস্থায় চিকিৎসাধীন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন আরও ২ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ জন।

Advertisement
মহাকুম্ভে যাওয়ার পথে লরির ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, ধানবাদে মৃত্যু বাংলার ৬ পুণ্যার্থীরঝাড়খণ্ডের ধানবাদে প্রাণ হারালেন ৬ পুণ্যার্থী

মহাকুম্ভে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৬ পুণ্যার্থীর। ঝাড়খণ্ডে ধানবাদে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ ৪ জনের। বাকি ৫ জন গুরুতর আহত। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের জেপি হাসপাতালে। গোঘাটের দম্পতি সহ ২ জন শিশু আশঙ্কাজক অবস্থায় চিকিৎসাধীন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন আরও ২ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ জন।

ধানবাদের জেলা সদর থেকে প্রায় ২০ কিমি দূরে রাজগঞ্জ থানার অধীনে কলকাতা- দিল্লি ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। নিহত পুণ্যার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহতদের মধ্যে চালক সহ দু'জন পুরুষ, দু'জন নারী, দু'জন নাবালক রয়েছে। আহতদের চিকিৎসার জন্য শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার রাত সওয়া ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানান রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। নিহতরা হুগলি জেলার কামারপুকুর গ্রামের বাসিন্দা। পুলিশ আধিকারিক জানিয়েছেন, "বাংলা থেকে আটজন পুণ্যার্থী এসইউভিতে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন। ট্রাকটির সঙ্গে যে গাড়িটির সংঘর্ষ হয়। এর পিছনে আরও একটি গাড়ি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটিও এসইউভির পিছনে ধাক্কা মারে। চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আরও দু'জনের।" 

এই ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-

উল্লেখ্য, চলতি মাসে কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় বেশ কিছু পুণ্যার্থীর। এবার কুম্ভের পথেই দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের পুণ্যার্থীরা।      

POST A COMMENT
Advertisement