মিঠুন পাচ্ছেন বড় সরকারি পদ, প্রসেনজিতের BJP যোগ জল্পনা নিয়েও মুখ খুললেন শুভেন্দু

'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে গিয়েছিলেন। অনেক সংবাদমাধ্যম লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি রাজনীতিতে আসছেন? তিনি কি শুভেন্দু অধিকারী যেই দল করে, সেই দলে নাম লেখাচ্ছেন? কত গল্প আপনারা... শুনে রাখুন, কালও বলেছি, আজও বলব, তাঁর অনলি অ্যাজেন্ডা। তিনি বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবে দায়িত্ব নিয়েছেন, আপনার কাছে আমার জন্য চাইতে আসিনি। উনি পদ্ম পুরষ্কার পেয়েছেন। ভারতবর্ষ ওনাকে স্বীকৃতি দিয়েছে। ওনার নতুন করে কিছু পাওয়ার নেই। উনি এসেছিলেন যাতে উত্তম কুমারের শতবর্ষ যাবে খুব ভালভাবে পালিত হয়, সেটা দেখতে।'

Advertisement
মিঠুন পাচ্ছেন বড় সরকারি পদ, প্রসেনজিতের BJP যোগ জল্পনা নিয়েও মুখ খুললেন শুভেন্দুউত্তম কুমার ফিল্ম সেন্টারের ভূমিপুজোর অনুষ্ঠান
হাইলাইটস
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে গিয়েছিলেন
  • অনেক সংবাদমাধ্যম লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি রাজনীতিতে আসছেন?
  • তিনি কি শুভেন্দু অধিকারী যেই দল করে, সেই দলে নাম লেখাচ্ছেন?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? তিনি কেন দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে? আর সেই বিষয়টা আজ খোলসা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, প্রসেনজিৎ তাঁর কাছে উত্তম কুমারের শতবর্ষ যাতে ঠিক ঠাক পালিত হয়, সেই আবেদন নিয়ে গিয়েছিলেন। তাঁর অন্য কোনও চাওয়াপাওয়া ছিল না।  

আজ উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভূমিপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে গিয়েছিলেন। অনেক সংবাদমাধ্যম লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি রাজনীতিতে আসছেন? তিনি কি শুভেন্দু অধিকারী যেই দল করে, সেই দলে নাম লেখাচ্ছেন? কত গল্প আপনারা... শুনে রাখুন, কালও বলেছি, আজও বলব, তাঁর অনলি অ্যাজেন্ডা। তিনি বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবে দায়িত্ব নিয়েছেন, আপনার কাছে আমার জন্য চাইতে আসিনি। উনি পদ্ম পুরষ্কার পেয়েছেন। ভারতবর্ষ ওনাকে স্বীকৃতি দিয়েছে। ওনার নতুন করে কিছু পাওয়ার নেই। উনি এসেছিলেন যাতে উত্তম কুমারের শতবর্ষ যাবে খুব ভালভাবে পালিত হয়, সেটা দেখতে।'

তিনি আরও বলেন, 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন, যিনি এই পুরো কর্মসূচির ঋত্বিক। প্রত্যের কর্মসূচির একজন পণ্ডিত লাগে, ঋত্বিক লাগে। যেমন কিছুক্ষণ আগে আমরা ভারতীয় সংস্কৃতি মেনে ভূমিপুজো করলাম।'

এদিন মিঠুন চক্রবর্তীরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, খুব শীঘ্রই তাঁর সরকার মিঠুন চক্রবর্তীকে কালচারাল অ্যাডভাইজার হিসেবে সামনে আনবেন।  

উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে
আপাতত ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে। ৩টি অংশ থাকবে। প্রথমটাতে আমাদের ৭৫০ আসনের দুটি সিনেমা হল থাকবে। ফুড কোর্ট এবং পার্কিং থাকবে। দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য থাকবে ১০০০ আসনের অডিটোরিয়াম ও ওপেন এয়ার থিয়েটার। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, কমিকস, পোস্ট প্রোডাকশন ল্যাবরেটরির স্টুডিও থাকবে। 


তিনি আরও জানালেন, ইতিমধ্যেই মাটি পরীক্ষা হয়ে গিয়েছে। সাইট সিলেকশন হয়ে গিয়েছে। বর্ষা শেষ হলেই এখানে এজেন্সি কাজ শুরু করে দেবে। 

Advertisement

পাশাপাশি তাঁর পরামর্শ, 'সবাইকে নজর রাখবেন। উন্ড্রাস্ট্রির লোকজনও এসে দেখে যাবে। সেই মতো কাজ করতে হবে।' 

 

POST A COMMENT
Advertisement