Nandigram By Election 2026: অতীতের সব রেকর্ড ভাঙার পথে নন্দীগ্রাম, শুভেন্দুর ভবিষ্যত্‍বাণীই মিলতে চলেছে

নন্দীগ্রামের প্রার্থী রেকর্ড ভোটে জিতে বিধানসভায় পৌঁছন, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চম রাউন্ড শেষে BJP প্রার্থী হাসিরানি রথ কত ভোটে এগিয়ে? দ্বিতীয়, তৃতীয় স্থানে কারা?

Advertisement
অতীতের সব রেকর্ড ভাঙার পথে নন্দীগ্রাম, শুভেন্দুর ভবিষ্যত্‍বাণীই মিলতে চলেছেনন্দীগ্রামে রেকর্ড হওয়ার অপেক্ষা
হাইলাইটস
  • নন্দীগ্রামের প্রার্থী রেকর্ড ভোটে জেতার পথে
  • BJP প্রার্থী হাসিরানি রথ কত ভোটে এগিয়ে?
  • দ্বিতীয়, তৃতীয় স্থানে কারা?

দুই কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফলাফল মোটামটি পরিষ্কার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েই দিয়েছেন, রাষ্ট্রবাদী শক্তির জয় হয়েছে। তিনি চেয়েছিলেন, নন্দীগ্রামের প্রার্থী রেকর্ড ভোটে জিতে বিধানসভায় পৌঁছন। অষ্টম রাউন্ডের শেষে পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (১২টা ১৫ মিনিট) নন্দীগ্রাম উপনির্বাচনে নবম রাউন্ড গণনার আপডেট মিলেছে। তাতে দেখা গিয়েছে, BJP প্রার্থী হাসিরানি রথ ৮০ হাজার ভোটে এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে CPI, চতুর্থ স্থানে ISF, পঞ্চম স্থানে গণতান্ত্রিক তৃণমূল। 

পঞ্চম রাউন্ডের শেষে BJP-র প্রাপ্ত ভোট ছিল ৫৫ হাজার ৬৬৫, কংগ্রেস পেয়েছে ১৩ হাজার ৭২৮, CPIM-এর প্রাপ্ত ভোট ১ হাজার ৯৯৮, ISF পেয়েছে ৫৮৭ এবং গণতান্ত্রিক তৃণমূল পেয়েছে ২৮৬টি ভোট। যা নবম রাউন্ডের শেষে আরও বেশ কিছুটা বদল হয়েছে। 

রাজ্যে পালাবদলের পরে এটাই প্রথম উপনির্বাচন। চলতি বছরে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে জিতেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর ও নন্দীগ্রাম, দু’টো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে ভবানীপুর আসনের জয়ী প্রার্থী হিসেবে শপথ নেন তিনি। নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে।

নন্দীগ্রামে বিপুল জয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, '৮০ হাজার তো পেরিয়ে গিয়েছে। এখনও ৫ রাউন্ড বাকি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী ১ লাখের বেশি ভোটে জিততে চলেছে। ২০২১ সালে নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলাম।' ইতিমধ্যেই আবির খেলা খেলা শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামে। 

 

POST A COMMENT
Advertisement