Nandigram Rejinagar By-election: নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা মমতা-তৃণমূলের, কারা লড়ছেন? জানুন

Nandigram, Rejinagar By Election 2026: নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল মমতা-তৃণমূল। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোট। নন্দীগ্রাম থেকে মমতা-তৃণমূলের প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান দে। অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর আসনে প্রার্থী রবিউল আলম চৌধুরি।

Advertisement
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা মমতা-তৃণমূলের, কারা লড়ছেন? জানুননন্দীগ্রাম থেকে মমতা-তৃণমূলের প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান দে।
হাইলাইটস
  • উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল মমতা-তৃণমূল।
  • আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোট।
  • দুই উপনির্বাচনের ফল নিয়েই আপাতত রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে। 

Nandigram, Rejinagar By Election 2026: নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল মমতা-তৃণমূল। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোট। নন্দীগ্রাম থেকে মমতা-তৃণমূলের প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান দে। অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর আসনে প্রার্থী রবিউল আলম চৌধুরি।

দুই কেন্দ্রেই ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস এবং বাম শিবির। তবে এখনও পর্যন্ত বিজেপির তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। 

নন্দীগ্রামে কেন উপনির্বাচন?
গত নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুই কেন্দ্রেই জেতেন। 

এর পর নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়। শুভেন্দু নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় ওই কেন্দ্র বিধায়ক-শূন্য হয়। সেই কারণেই সেখানে উপনির্বাচন।

এবার সেই নন্দীগ্রামেই মমতা-তৃণমূলের হয়ে লড়বেন সঞ্চিতা প্রধান দে। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। বাম শিবিরের প্রার্থী শান্তিগোপাল গিরি।

রেজিনগরেও একই কারণে ভোট
হুমায়ুন কবির রেজিনগরের পাশাপাশি নওদা কেন্দ্র থেকেও বিধানসভা ভোটে লড়েছিলেন। দুই কেন্দ্র থেকেই জয়ী হন।

পরে রেজিনগর আসন ছেড়ে দেন হুমায়ুন। ফলে এই কেন্দ্রেও উপনির্বাচন হবে।

মমতা-তৃণমূল রেজিনগরে রবিউল আলম চৌধুরিকে প্রার্থী করেছে। অন্য দিকে, কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহিল কাফি। বাম শিবিরের হয়ে লড়বেন সিপিএম প্রার্থী সইদ আসাদ আলি।

১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন
নন্দীগ্রাম ও রেজিনগর; দুই বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।

এর পর মনোনয়নপত্র পরীক্ষা এবং প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা সামনে আসবে। এখনও বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। ফলে গেরুয়া শিবির কাকে সামনে আনে, তা নিয়েও কৌতূহল রয়েছে।

৬ অক্টোবর ভোট, ৯ অক্টোবর রেজাল্ট
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা। ভোটের ফল প্রকাশ হবে ৯ অক্টোবর।

অর্থাৎ পুজোর আগেই এই দুই কেন্দ্রের বেশ জমজমাট রাজনৈতিক লড়াই হতে চলেছে। নন্দীগ্রাম বরাবরই রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ। রেজিনগরও মুর্শিদাবাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন। ফলে দুই উপনির্বাচনের ফল নিয়েই আপাতত রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে। 

Advertisement

POST A COMMENT
Advertisement