নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের জন্য নতুন নিয়ম, হোটেল ও গেস্টহাউসকে জমা দিতে হবে ফর্ম ৩

নবদ্বীপ ও মায়াপুরে বিদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করতে এবার থেকে হোটেল, গেস্টহাউস এবং মঠ-মন্দির কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে অনলাইনে ফরম-৩ (Form C) জমা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত FRRO পোর্টালে বিদেশি অতিথিদের তথ্য নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

Advertisement
নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের জন্য নতুন নিয়ম, হোটেল ও গেস্টহাউসকে জমা দিতে হবে ফর্ম ৩মায়াপুরে বিদেশীরা।-ফাইল ছবি
হাইলাইটস
  • নবদ্বীপ ও মায়াপুরে বিদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করতে এবার থেকে হোটেল, গেস্টহাউস এবং মঠ-মন্দির কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে অনলাইনে ফরম-৩ (Form C) জমা দিতে হবে।
  • কেন্দ্রীয় সরকারের নির্ধারিত FRRO পোর্টালে বিদেশি অতিথিদের তথ্য নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

নবদ্বীপ ও মায়াপুরে বিদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করতে এবার থেকে হোটেল, গেস্টহাউস এবং মঠ-মন্দির কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে অনলাইনে ফরম-৩ (Form C) জমা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত FRRO পোর্টালে বিদেশি অতিথিদের তথ্য নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

এই বিষয়ে মঙ্গলবার বিকেলে নবদ্বীপ থানার কনফারেন্স হলে প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আইসি বরুণ গাইন, মায়াপুর ফাঁড়ির ইনচার্জ অপর্ণা হালদার-সহ পুলিশের অন্যান্য আধিকারিক। এছাড়াও নবদ্বীপ ও মায়াপুরের হোটেল ব্যবসায়ী, গেস্টহাউস পরিচালনাকারী এবং বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করার আগে সংশ্লিষ্ট হোটেল, গেস্টহাউস বা ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে FRRO-র অনলাইন পোর্টালে ‘ফরম-৩’ পূরণ করে জমা দিতে হবে। এর জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।

মায়াপুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার দেবনাথ জানান, বৈঠকে প্রায় ৪০ জন হোটেল ব্যবসায়ী উপস্থিত ছিলেন। যাঁরা বিদেশি পর্যটক বা ভক্তদের থাকার ব্যবস্থা করেন, তাঁদের প্রত্যেকের কাছেই প্রশাসনের তরফে এই পোর্টালের তথ্য ও নির্দেশিকা পৌঁছে দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুলোরঘাট থেকে ইসকন মন্দির পর্যন্ত মায়াপুর এলাকায় ৫০টিরও বেশি হোটেল রয়েছে। বছরের বিভিন্ন সময়ে, বিশেষ করে রথযাত্রা, দোলযাত্রা, ঝুলনযাত্রা-সহ নানা ধর্মীয় উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটক এখানে আসেন। তাঁদের অনেকেই হোটেল, গেস্টহাউস বা মঠ-মন্দিরে থাকেন।

প্রশাসনের মতে, এই অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু হলে নবদ্বীপ-মায়াপুরে কতজন বিদেশি পর্যটক রয়েছেন, কোথায় তাঁদের থাকার ব্যবস্থা হয়েছে এবং মোট কতজনকে রাখার পরিকাঠামো রয়েছে, সেই তথ্য সহজেই পাওয়া যাবে। একই সঙ্গে প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে। তাই বিদেশিদের আবাসনের সঙ্গে যুক্ত সকল প্রতিষ্ঠানকে নতুন এই নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement