ফাইল ছবিধর্মতলার ধর্না মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আবারও ‘বঙ্গভঙ্গ’-এর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ভোটের রাজনীতিতে লাভবান হওয়ার উদ্দেশ্যেই বাংলাকে ভাগ করার পরিকল্পনা করছে বিজেপি। মমতার কথায়, আগে যেমন বিহারকে ভাগ করা হয়েছে, তেমনই এখন বাংলাকেও বিভক্ত করার ছক কষা হচ্ছে। ধর্না মঞ্চ থেকেই কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “একবার বাংলাকে হাত দিয়ে দেখাক বিজেপি, বাংলার মানুষই তার জবাব দেবে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলা ও বিহারের কিছু অঞ্চল নিয়ে নতুন প্রশাসনিক কাঠামো তৈরির যে আলোচনা চলছে, তার নেপথ্যে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। তাঁর দাবি, ভোট কাটার কৌশল হিসেবেই এমন পরিকল্পনার কথা ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলার ঐক্য নষ্ট করার যে কোনও চেষ্টা রাজ্যের মানুষ কোনওভাবেই মেনে নেবে না।
🚨 Fake News Alert
— PIB Fact Check (@PIBFactCheck) March 7, 2026
Social media posts are claiming that the Government is planning to create a new Union Territory comprising districts from Bihar and West Bengal near the Siliguri corridor.#PIBFactCheck
❌ This claim is #Fake
✅There is no such proposal under consideration… pic.twitter.com/jv8Fi9RKnF
তবে এ নিয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়েছিল বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ ও কাটিহার জেলার সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা ও উত্তর দিনাজপুরকে মিলিয়ে নতুন একটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হতে পারে।
পিআইবির তরফে তথ্য যাচাই করে জানানো হয়েছে, এমন কোনও পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই। অর্থাৎ বাংলার দুটি জেলা এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো।