Nirmal Ghosh Video: খড়দা থানা থেকে বের হতেই নির্মল ঘোষকে ঘিরল কয়েকশো লোক, তারপর...

Nirmal Ghosh Arrest: ডিম হামলার মুখে নির্মল ঘোষ। শুক্রবার খড়দা থানা থেকে বের করা হচ্ছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। সেই সময় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। উঠল 'চোর চোর' স্লোগানও।

Advertisement
Video: খড়দা থানা থেকে বের হতেই নির্মল ঘোষকে ঘিরল কয়েকশো লোক, তারপর...তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। উঠল 'চোর চোর' স্লোগানও।
হাইলাইটস
  • ডিম হামলার মুখে নির্মল ঘোষ।
  • খড়দা থানা থেকে বের করা হচ্ছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে।
  •  তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ।

Nirmal Ghosh Arrest: ডিম হামলার মুখে নির্মল ঘোষ। শুক্রবার খড়দা থানা থেকে বের করা হচ্ছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। সেই সময় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ।(Video দেখতে প্রতিবেদনের একেবারে শেষে যান) উঠল 'চোর চোর' স্লোগানও। শুধু ডিম নয়, নির্মলকে লক্ষ্য করে ঢিল ছোড়া, চড়-লাথির চেষ্টাও হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকর্মীরা কোনও রকমে তাঁকে থানা থেকে বের করে গাড়িতে তোলেন। মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে।

পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে বৃহস্পতিবার ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর তাঁর দেহ দ্রুত সৎকারের অভিযোগে খড়দা থানায় নতুন করে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতেই এই গ্রেফতারি। শুক্রবার তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করার কথা। সেই উদ্দেশ্যে এদিন খড়দা থানা থেকে বের করতেই উত্তেজনা ছড়ায়।

থানার বাইরে 'চোর চোর' স্লোগান, ডিম ছোড়ার অভিযোগ
শুক্রবার খড়দা থানা থেকে নির্মল ঘোষকে বের করার সময় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে দেখেই একদল মানুষ ‘চোর চোর’ বলে স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। এর পরেই শুরু হয় ডিম ছোড়া।

নির্মলকে ঘিরে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। চড় এবং লাথি মারার চেষ্টাও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকর্মীরা দ্রুত নির্মলকে ঘিরে ফেলেন। পরে মাথায় হেলমেট পরিয়ে তাঁকে থানার বাইরে আনা হয়।

কোনওরকমে তাঁকে গাড়িতে তোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে খড়দা থানা চত্বরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। 

কীভাবে গ্রেফতার নির্মল?
নির্মল ঘোষের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হওয়ার পর থেকেই তাঁর খোঁজ শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, পুলিশের নজর এড়াতে তিনি ওড়িশা চলে গিয়েছিলেন। নতুন মোবাইল এবং সিমকার্ড ব্যবহার করছিলেন বলেও পুলিশ সূত্রে খবর।

Advertisement

তদন্তকারীদের দাবি, নতুন নম্বর থেকেই ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন নির্মল। পুরনো ফোনটি বন্ধ করে রাখা হয়েছিল। মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ তাঁর গতিবিধির সন্ধান পায়।

এর পর বৃহস্পতিবার সকালে পুরী লাগোয়া একটি হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকেই নির্মলকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরজি করের দেহ দ্রুত সৎকার নিয়ে কী অভিযোগ?
২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর তাঁর দেহ সৎকার নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগ, ময়নাতদন্তের পর দেহ তাঁদের হাতে তুলে দেওয়ার পরে অত্যন্ত তাড়াহুড়ো করে সৎকারের ব্যবস্থা করা হয়েছিল।

পরিবারের আরও অভিযোগ, দেহ সৎকারের ক্ষেত্রে তাঁদের মতামত নেওয়া হয়নি। এমনকি সৎকার সংক্রান্ত কিছু নথিতে পরিবারের সদস্যদের বদলে অন্যদের স্বাক্ষর থাকার অভিযোগও উঠেছে। দ্রুত সৎকারের ফলে দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগ নষ্ট করা হয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছে পরিবার।

এই অভিযোগগুলি নিয়েই এবার নতুন করে তদন্ত হবে। দেহ সৎকারের ঘটনায় নির্মল ঘোষ বা অন্য কারও বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সত্যি কিনা, তা খতিয়ে দেখা হবে। 

নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে এফআইআর
নিহত চিকিৎসকের বাবা সোমবার খড়দহ থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষ ছাড়াও স্থানীয় পুরপ্রতিনিধি সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম এফআইআরে রয়েছে। 
 

POST A COMMENT
Advertisement