Nitin Nabin Mamata: 'আপনার যত দয়া অনুপ্রবেশকারীদের প্রতি', কোচবিহার থেকে মমতাকে নিশানা নিতিনের

Nitin Nabin speech Bengal: কোচবিহারের মাটি থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নিতিন নবীন। বিজেপির সর্বভারতীয় সভাপতির অভিযোগ, 'মমতার সরকার দুর্নীতি, হপ্তা তোলা আর অনুপ্রবেশকারীদের উপর ভর করে চলছে।

Advertisement
'আপনার যত দয়া অনুপ্রবেশকারীদের প্রতি', কোচবিহার থেকে মমতাকে নিশানা নিতিনের রবিবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনামঞ্চে দাঁড়িয়ে এভাবেই তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি।
হাইলাইটস
  • কোচবিহারের মাটি থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নিতিন নবীন।
  • বিজেপির সর্বভারতীয় সভাপতির অভিযোগ, 'মমতার সরকার দুর্নীতি, হপ্তা তোলা আর অনুপ্রবেশকারীদের উপর ভর করে চলছে।

Nitin Nabin speech Bengal: কোচবিহারের মাটি থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নিতিন নবীন। বিজেপির সর্বভারতীয় সভাপতির অভিযোগ, 'মমতার সরকার দুর্নীতি, হপ্তা তোলা আর অনুপ্রবেশকারীদের উপর ভর করে চলছে। বাংলার মানুষের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।' রবিবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনামঞ্চে দাঁড়িয়ে এভাবেই তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি।

‘দিদি, আপনার মন্ত্রীরা কোন তীর্থে গিয়েছেন?’
নিতিন নবীনের কথায়, 'শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি কেলেঙ্কারি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি; এমন কোনও ক্ষেত্র নেই যেখানে তৃণমূলের গুন্ডারা টাকা তোলেনি। আপনার আধ ডজন মন্ত্রী জেলে গিয়েছেন, তাঁরা কি তীর্থ করতে গিয়েছিলেন?'

তিনি আরও বলেন, বাংলায় বাড়ি তৈরি থেকে ছোট ব্যবসা; সর্বত্র 'হপ্তা সংস্কৃতি' চালু হয়েছে। 'মা-বোনেদের জন্য যে টাকা পাঠানো হয়, তাতেও তৃণমূলের লোকেরা ভাগ চায়,' অভিযোগ বিজেপি সভাপতির।

‘অনুপ্রবেশকারীদের প্রতি মমতা, বাংলার প্রতি নয়’
মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে নিতিন নবীন বলেন, 'দিদি, আপনার মমতা অনুপ্রবেশকারীদের প্রতি, বাংলার মানুষের প্রতি নয়। এই আচরণ আর চলবে না।' তাঁর দাবি, বাংলাকে 'ঘুসপেঠিয়েদের সরকার' থেকে মুক্ত করতে হবে।

মঞ্চ থেকে 'পাল্টানো দরকার' স্লোগানও তোলেন তিনি। বলেন, 'এ বার বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গড়ে উন্নয়নের রথ এগিয়ে নিয়ে যেতে হবে।'

৫,০০০ কিমির পরিবর্তন যাত্রা
বিজেপির এই 'পরিবর্তন যাত্রা' কোচবিহার থেকে শুরু হয়ে ৫,০০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করবে বলে জানিয়েছেন নিতিন নবীন। তাঁর বক্তব্য, 'এতদিন মানুষের বাড়িতে শুধু প্রতিশ্রুতি আর অহংকারই পৌঁছেছে। এ বার পৌঁছবে বিশ্বাস ও পরিবর্তনের বার্তা।'

তিনি বাংলার ঐতিহ্য, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উল্লেখ করে বলেন, 'এই মাটির ঐতিহ্য দুর্নীতির সঙ্গে যায় না। বাংলাকে আবার উন্নয়নের পথে ফেরাতে হবে।'

যুব সমাজ ও কর্মসংস্থান প্রসঙ্গ
নিতিন নবীনের দাবি, গোটা দেশে যেখানে বড় বড় শিল্পচুক্তি হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, সেখানে বাংলা 'ঘোটালা হাব'-এ পরিণত হয়েছে। 'যেখানে আইটি হাব হওয়ার কথা ছিল, সেখানে দাদাগিরি চলছে,' কটাক্ষ তাঁর।

Advertisement

POST A COMMENT
Advertisement