Teachers First Aid Training: পড়ুয়ার চোট লাগলে কী করবেন শিক্ষকরা? স্কুলে স্কুলে চালু হচ্ছে নতুন কর্মসূচি

ট্রেনিং সম্পন্ন হলেই স্কুলগুলিতে প্রয়োজনীয় ফার্স্ট এইড কিটও সরবরাহ করা হবে। সেই কিটের মাধ্যমেই চলবে চিকিৎসা। সেই সঙ্গে একটি অনলাইন পোর্টাল তৈরির কাজও চলছে। 

Advertisement
পড়ুয়ার চোট লাগলে কী করবেন শিক্ষকরা? স্কুলে স্কুলে চালু হচ্ছে নতুন কর্মসূচিশিক্ষকদের প্রাথমিক চিকিৎসার ট্রেনিং দেবে রাজ্য
হাইলাইটস
  • ট্রেনিং সম্পন্ন হলেই স্কুলগুলিতে প্রয়োজনীয় ফার্স্ট এইড কিটও সরবরাহ করা হবে
  • সেই কিটের মাধ্যমেই চলবে চিকিৎসা
  • সেই সঙ্গে একটি অনলাইন পোর্টাল তৈরির কাজও চলছে

স্কুলের মধ্যে কোনও পড়ুয়ার চোটাঘাত লাগতে পারে। এমনকী হতে পারে শরীর খারাপ। এমন পরিস্থিতির সম্মুখীন হলে একজন শিক্ষক ঠিক কী করবেন? তিনি কি অভিভাবক বা চিকিৎসাকেন্দ্রের উপর নির্ভর করবেন? এখনও পর্যন্ত এই ধরনের সমস্যায় পড়লে শিক্ষকরা হয় পড়ুয়ার অভিভাবককে খবর দিতেন। অথবা চিকিৎসকের কাছে পাঠাতেন পড়ুয়াকে। যদিও এই চিত্রটাই বদলাতে উদ্যোগী হল রাজ্য সরকার। কোনও পড়ুয়ার চোট লাগলে বা শরীর খারাপ করলে ঠিক কী করতে হবে, এবার এই পাঠ দেওয়া হবে শিক্ষকদের। পড়ুয়াদেরই স্বার্থে এহেন বড় পদক্ষেপ সরকারের বলে জানা গিয়েছে।

এক্ষেত্রে স্কুলের মধ্যেই প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল তৈরি করা হবে। রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে তৈরি হবে এই দল। এই কর্মসূচির নাম আরোগ্য চেতনা। 

যতদূর খবর, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রাথমিক চিকিৎসার ট্রেনিং দেওয়া হবে। সেই মতো প্রকল্প বাস্তবায়নে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সাহায্যও নিচ্ছে সরকার। এক্ষেত্রে পিপিপি পদ্ধতিতে কর্মসূচিটি পরিচালিত হবে। 

এই কর্মসূচির জন্য একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্কুলশিক্ষা দফতর। তারাই মূলত রাজ্যের সব সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ট্রেনিং দেবে। 

কেন এই উদ্যোগ?  
যতদূর খবর, সম্প্রতি স্কুলে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পরই এই কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তারা চাইছে যাতে স্কুলের টিচাররাই প্রাথমিক চিকিৎসা করতে পারেন। বিশেষত, চোটাঘাত লাগলে প্রথমে কী করতে হবে, কোন ক্ষেত্রে সরাসরি হাসপাতালে পাঠাতে হবে পড়ুয়াকে, এই সব বিষয়গুলির ট্রেনিং দেওয়া হবে। এছাড়া পড়ুয়ার হাড় ভাঙলে কী করতে হবে, বড়সড় চোটাঘাত লাগলে কী করতে হবে, এগুলিও শেখানো হবে। তাতেই বিপদের সময়টা সহজে সামলে নেওয়া যাবে। 

রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলেই চলবে এই কর্মসূচি। সেক্ষেত্রে সব স্কুলের প্রধান শিক্ষক প্রশিক্ষণ নেওয়ার জন্য কয়েকজন শিক্ষক-শিক্ষিকার নাম ফাইনাল করবেন। তাঁদেরই ট্রেনিং দেবে সরকার। তাঁরা পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা করবেন। 

Advertisement

যতদূর খবর, ট্রেনিং সম্পন্ন হলেই স্কুলগুলিতে প্রয়োজনীয় ফার্স্ট এইড কিটও সরবরাহ করা হবে। সেই কিটের মাধ্যমেই চলবে চিকিৎসা।  সেই সঙ্গে একটি অনলাইন পোর্টাল তৈরির কাজও চলছে। 

 

POST A COMMENT
Advertisement