Ritabrata Banerjee: বাজেট নিয়ে বেশি কিছু বলার নেই ঋতব্রতদের, 'নির্দিষ্ট সম্প্রদায় বাদ,' একটাই আক্ষেপ 'বিরোধী দলের'

এই বাজেটের গঠনমূলক সমালোচনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁরা একাধিক বিষয়ে সরকারের প্রশংসা করেন। পাশাপাশি একটি সম্প্রদায়কে বাদ রেখেই এই বাজেট বলে অভিযোগও করেন।

Advertisement
বাজেট নিয়ে বেশি কিছু বলার নেই ঋতব্রতদের, 'নির্দিষ্ট সম্প্রদায় বাদ,' একটাই আক্ষেপ 'বিরোধী দলের'ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • এই বাজেটের গঠনমূলক সমালোচনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
  • তাঁরা একাধিক বিষয়ে সরকারের প্রশংসা করেন
  • একটি সম্প্রদায়কে বাদ রেখেই এই বাজেট বলে অভিযোগও করেন

কেন্দ্রীয় সরকারের উন্নয়নের মন্ত্র, 'সবকা সাথ, সবকা বিকাশ'। অর্থাৎ সকলকে নিয়েই দেশের উন্নতি। যদিও পশ্চিমবঙ্গের প্রথম বাজেটে এই কথার কোনও প্রতিফলন নেই বলে অভিযোগ করলেন রঘুনাথগঞ্জের বিরোধী বিধায়ক আখরুজ্জামান।

তাঁর দাবি, এই বাজেটে সবার উন্নতির কোনও প্রতিফলন নেই। বাজেট থেকে বাদ দেওয়া হয়েছে একটা সম্প্রদায়কে (পড়ুন মুসলমানদের)। একটা সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরাসরি এই সম্প্রদায়কে টার্গেট করার চেষ্টা হচ্ছে। আর তাতে সমাজের কতটা উন্নতি হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এতে 'সবকা সাথ ও সবকা বিকাশের' প্রতিফলন হচ্ছে না বলে মনে করেন তিনি।  

ও দিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাজেট সম্পর্কে বলতে গিয়ে জানালেন, রাজ্যে পরিকাঠামো নির্মাণ জরুরি। সেখান থেকে ব্যবসা আসবে। সেই টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। এটা একটা ভাল দিক। 

যদিও ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করতে যেন সরকার এগিয়ে না যায়, সেই সম্পর্কে সতর্ক করলেন তিনি। ঋতব্রত দাবি করেন, সহজে ব্যবসা করার নামে যদি, সব কিছু ব্যবসায়ীদের হাতে সব ছেড়ে দেওয়া হয়, তাহলে বিপদ হতে পারে। ব্যবসায়ীরা নিজেদের লাভ বাড়বে। এই দিকে সরকারের লক্ষ রাখাও উচিত বলে জানালেন তিনি।

পাশাপাশি তিনি অভিযোগ করেন, 'বরাদ্দ কমেছে বেশ কিছু খাতে। সেটা পরবর্তী ক্ষেত্রে বলতে হবে।' এছাড়া তাঁর আরও দাবি, এয়ারপোর্টের জন্য যেই পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা খুবই কম। 

তবে ঋতব্রত জানালেন, তাঁদের বাজেট পুরো পড়া সম্ভব হয়নি। বাকিটা পড়ে নিয়ে বিধানসভার ভিতরেই বলা হবে। এমনটাই জানালেন তিনি।


বাজেটে একাধিক বড় ঘোষণা
আজ ছিল বিজেপি সরকারের পশ্চিমবঙ্গ বাজেট। সেখানে একাধিক ডিএ বৃদ্ধি, মাইনে বৃদ্ধি থেকে নতুন এয়ারপোর্ট, মেট্রো তৈরি সহ একাধিক বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর তা নিয়েই নিয়েই নিজেদের মতামত দিল বিরোধীরা। আপাতত তাঁরা গঠনমূলক সমালোচনাই করেছেন। তবে বাজেট পুরো পড়ার পরই এই বিষয়ে নির্দিষ্ট পয়েন্ট ধরে তাঁরা কথা বলবেন বলেও ঘোষণা করেছেন। এখন দেখার ঠিক কোন দিকে যায় পরিস্থিতি। তৃণমূলের এই বিদ্রোহীরা রাজ্য সরকারের বিরোধিতা ঠিক কীভাবে করে। তার উপরই বাংলার রাজনীতির নতুন রূপরেখা ঠিক হবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement