এবার বাংলাতেও 'ডাবল ইঞ্জিন' সরকার, রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রের এই ৭ বড় প্রকল্প

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বের জেরে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের সঙ্গে মতপার্থক্যের কারণে অনেক প্রকল্প হয় বন্ধ থেকেছে, নয়তো পূর্ণ মাত্রায় বাস্তবায়িত হয়নি, এমন অভিযোগ বহুবার তুলেছে বিজেপি।

Advertisement
এবার বাংলাতেও 'ডাবল ইঞ্জিন' সরকার, রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রের এই ৭ বড় প্রকল্পPM মোদীর সঙ্গে শমীক ভট্টাচার্য
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বের জেরে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন চলেছে।
  • মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের সঙ্গে মতপার্থক্যের কারণে অনেক প্রকল্প হয় বন্ধ থেকেছে, নয়তো পূর্ণ মাত্রায় বাস্তবায়িত হয়নি, এমন অভিযোগ বহুবার তুলেছে বিজেপি।

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বের জেরে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের সঙ্গে মতপার্থক্যের কারণে অনেক প্রকল্প হয় বন্ধ থেকেছে, নয়তো পূর্ণ মাত্রায় বাস্তবায়িত হয়নি, এমন অভিযোগ বহুবার তুলেছে বিজেপি।

তবে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত সামনে আসতেই নতুন করে জোর পাচ্ছে সেই সব প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা। বিজেপি আগেই জানিয়েছে, ক্ষমতায় এলে কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত চালু করা হবে।
চলুন দেখে নেওয়া যাক সেই ৭টি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেগুলি এবার বাংলায় বাস্তবায়নের পথে-

১. আয়ুষ্মান ভারত প্রকল্প
দেশের বৃহত্তম স্বাস্থ্যবিমা প্রকল্পগুলির একটি। এর আওতায় দরিদ্র পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পায়। পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু না হওয়ায় বহু মানুষ বঞ্চিত, এমনটাই দাবি বিজেপির।

২. পিএম মৎস্য সম্পদ যোজনা
জেলে সম্প্রদায়ের উন্নয়ন ও আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ। অভিযোগ, যথাযথ সমন্বয়ের অভাবে এতদিন রাজ্যের জেলেরা এর পূর্ণ সুবিধা পাননি।

৩. পিএম শ্রী স্কুল
শিক্ষাক্ষেত্রে আধুনিকীকরণ আনতে এই প্রকল্প চালু হয়েছে। উন্নত পরিকাঠামো, প্রযুক্তিনির্ভর পড়াশোনা, সব মিলিয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলাই এর লক্ষ্য।

৪. প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ ও শহর)
গরিবদের পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তহবিল ও বাস্তবায়ন নিয়ে বিতর্ক থাকলেও, নতুন প্রশাসনের অধীনে এর গতি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

৫. প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে এই প্রকল্প। রাজ্য আগে এই প্রকল্প থেকে সরে এলেও, ফের তা চালুর জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে।

৬. পিএম বিশ্বকর্মা যোজনা
কারিগর, হস্তশিল্পী ও ছোট ব্যবসায়ীদের জন্য এই প্রকল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, ঋণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তা দেওয়াই এর মূল লক্ষ্য।

৭. চা শ্রমিক প্রণোদনা প্রকল্প
উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য কেন্দ্রীয় উদ্যোগ। এতদিন বাস্তবায়ন না হলেও, নতুন করে এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

Advertisement

এছাড়াও, পিএম কিষাণ, জনধন যোজনা, স্মার্ট সিটি মিশন, উজ্জ্বলা ৩.০-সহ আরও একাধিক প্রকল্পের গতি বাড়ানোর কথাও বলা হয়েছে।

সব মিলিয়ে, কেন্দ্রীয় প্রকল্পগুলির পূর্ণ বাস্তবায়ন হলে বাংলার সামাজিক সুরক্ষা ও উন্নয়নের চিত্র অনেকটাই বদলাতে পারে, এমনটাই দাবি বিজেপির। এখন দেখার, রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রতিশ্রুতিগুলি কত দ্রুত বাস্তবে রূপ পায়।

 

POST A COMMENT
Advertisement