Kangaroo Death: শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্কে ক্যাঙ্গারুর মৃত্যু, গাফিলতি?

Kangaroo Death: বেঙ্গল সাফারি পার্কে এক অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর মৃত্যু। ঘটনায় বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশ থেকে শিলিগুড়িতে উদ্ধার হওয়া পাচারের দু'টি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল এলেক্সা নামক এক ক্যাঙ্গারুর। তার আরও এক সঙ্গী ক্যাঙ্গারু জেভিয়ারও গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। 

Advertisement
শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্কে ক্যাঙ্গারুর মৃত্যুপ্রতীকী ছবি
হাইলাইটস
  • বেঙ্গল সাফারি পার্কে এক অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর মৃত্যু
  • ঘটনায় বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে
  • মধ্যপ্রদেশ থেকে শিলিগুড়িতে উদ্ধার হওয়া পাচারের দু'টি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল এলেক্সা নামক এক ক্যাঙ্গারুর।

Kangaroo Death: বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) এক অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর (Australian Kangaroo) মৃত্যু (Death)। ঘটনায় বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশ থেকে শিলিগুড়িতে উদ্ধার হওয়া পাচারের দু'টি ক্যাঙ্গারুর মধ্যে মৃত্যু হল এলেক্সা নামক এক ক্যাঙ্গারুর। তার আরও এক সঙ্গী ক্যাঙ্গারু জেভিয়ারও গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। 

পার্ক কর্তৃপক্ষের একাংশের মতে, এলেক্সার মাশরুম খাওয়ার ফলে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। আবার কারও মতে, পার্কে আসা পর্যটকদের থেকে বাইরের ফাস্ট ফুড খাওয়ার ফলে মৃত্যু হয়েছে ক্যাঙ্গারুটির। গোটা বিষয়ে পার্কের আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। 

মঙ্গলবার তিন পশু বিশেষজ্ঞ ও চিকিৎসকের উপস্থিতিতে ক্যাঙ্গারুটির বেঙ্গল সাফারি পার্কেই ময়নাতদন্ত হবে। মৃত্যুর কারণ কী খতিয়ে দেখা হচ্ছে। ক্যাঙ্গারুর এনক্লোজারটি সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। পর্যটকদের সেখানে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। 

জানা গিয়েছে,  তার বয়স হয়েছিল মাত্র দু থেকে আড়াই বছর। নিজের এনক্লোজারেই ক্যাঙ্গারুটি মারা যায়। ক্যাঙ্গারুর মৃত্যুর খবরটি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরে খবরটি প্রকাশ্যে আসে। রাজ্যের বন বিভাগের আধিকারিক থেকে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল এলেক্সা। অসুস্থ ছিল জেভিয়ারও। কলকাতার পশু বিশেষজ্ঞদের পরামর্শ মতো চিকিৎসা চলছিল। তবে তাদের দেখাশোনায় গাফিলতি ছিল বলে অভিযোগ।অপুষ্টিতে ভোগার অভিযোগও ওঠে। 

রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে বলেন,'বিষয়টি আমার জানা নেই তবে এখনই খোঁজ নিয়ে দেখছি। কী করে মৃত্যু হল সেটা খতিয়ে দেখা হবে।' রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ, উত্তরবঙ্গ) রাজেন্দ্র জাখর বলেন,'আমি সকালে খবর পাই যে এলেক্সা নামে ক্যাঙ্গারুর মৃত্যু হয়েছে। কী করে ক্যাঙ্গারুটির মৃত্যু হল তা খতিয়ে দেখা হবে।' পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, 'কী করে ক্যাঙ্গারুটির মৃত্যু হল তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।'

Advertisement

প্রসঙ্গত, এপ্রিল মাসের শুরুতে মধ্যপ্রদেশের একটি চিড়িয়াখানা থেকে পাচারের সময় শিলিগুড়ি সংলগ্ন বেলাকোবা ও বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের থেকে তিনটে ক্যাঙ্গারু উদ্ধার করে বনবিভাগ। তার মধ্যে একটি ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল। বাকি দু'টিকে বেঙ্গল সাফারি পার্কে চিকিৎসার পর পর্যটকদের জন্য এনক্লোজারে ছাড়া হয়। কিন্তু ঠিক নয় মাসের মাথায় একটি ক্যাঙ্গারুর মৃত্যু হয়। 

POST A COMMENT
Advertisement