WB Job Portal: বেকারদের চাকরি দেবে নতুন PACE পোর্টাল, মেদিনীপুরে বড় ঘোষণা শুভেন্দুর

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন পোর্টাল চালু করল পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ। সোমবার ‘PACE’ (Police Assistance in Career & Employment Enhancement) অনুষ্ঠানে এই পোর্টালের উদ্বোধনের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
বেকারদের চাকরি দেবে নতুন PACE পোর্টাল, মেদিনীপুরে বড় ঘোষণা শুভেন্দুরঅনুষ্ঠানে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হাইলাইটস
  • বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন পোর্টাল চালু করল পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ।
  • পোর্টালের উদ্বোধনের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন পোর্টাল চালু করল পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ। সোমবার ‘PACE’ (Police Assistance in Career & Employment Enhancement) অনুষ্ঠানে এই পোর্টালের উদ্বোধনের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, শিল্প সংস্থার সঙ্গে চাকরিপ্রার্থীদের যোগাযোগের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আগের পোর্টালে আবেদন জমা পড়েছিল ৮৮ হাজার। তাঁদের মধ্যে ১,০৩১ জনকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু নিয়োগপত্র হাতে পেয়েছেন ৬০০ জন।

শুভেন্দু জানান, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেঙ্গল এনার্জিতে আধা-দক্ষ, দক্ষ ও অদক্ষ; তিন ধরনের পদে ওই যুবক-যুবতীদের নিয়োগের ব্যবস্থা হয়েছে। রশ্মি মেটালিক, শ্যাম মেটালিক এবং বেঙ্গল এনার্জির মতো শিল্প সংস্থাগুলি নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে তাঁর হাত দিয়ে ৬০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। 

নতুন পোর্টালকে ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরলেও রাজ্যে বেকারত্বের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। বলেন, 'এটা একটা ছোট্ট উদাহরণ যে বেকারত্ব কোন জায়গায় গেছে আমাদের বা পশ্চিমবঙ্গে।' তাঁর বক্তব্য, দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় বহু যুবক-যুবতী কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি শিল্পেও নিয়োগ বাড়ানো তাঁর সরকারের লক্ষ্য।

শিল্প সংস্থাগুলিকে আরও কর্মসংস্থান তৈরির আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, শিল্পে কত টাকা বিনিয়োগ হচ্ছে, তার পাশাপাশি কত মানুষের কাজের ব্যবস্থা হচ্ছে, সেটিও গুরুত্ব দিয়ে দেখা হবে। কর্মসংস্থান যত বেশি হবে, শিল্প সংস্থাগুলিকে তত বেশি সরকারি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

PACE-এর লক্ষ্য চাকরির সুযোগ তৈরিতে পুলিশ, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ গড়ে তোলা। তবে নতুন পোর্টালে কত সংস্থা যুক্ত হবে, কীভাবে আবেদন করতে হবে এবং পরবর্তী নিয়োগের সময়সীমা কী; তা অনুষ্ঠানে স্পষ্ট করা হয়নি। জেলা পুলিশের এই উদ্যোগের সাফল্য নির্ভর করবে পোর্টালে নিয়মিত চাকরির তথ্য প্রকাশ, আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নির্বাচিতদের হাতে সময়মতো নিয়োগপত্র পৌঁছনোর উপর। এখন এটাই সরকারের বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে। 

Advertisement

POST A COMMENT
Advertisement