পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদীর সভা, বাড়তি ভিড় সামলাতে ৭টি স্পেশাল ট্রেন

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আগামী ২০ জুন হুগলির তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসন ও বিজেপির অন্দরে। সভায় বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় বিভিন্ন জেলা থেকে উপভোক্তাদের তারকেশ্বরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই কারণেই যাত্রীদের সুবিধার্থে ৭টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল।

Advertisement
পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদীর সভা, বাড়তি ভিড় সামলাতে ৭টি স্পেশাল ট্রেন
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আগামী ২০ জুন হুগলির তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসন ও বিজেপির অন্দরে। সভায় বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় বিভিন্ন জেলা থেকে উপভোক্তাদের তারকেশ্বরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আগামী ২০ জুন হুগলির তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসন ও বিজেপির অন্দরে। সভায় বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় বিভিন্ন জেলা থেকে উপভোক্তাদের তারকেশ্বরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই কারণেই যাত্রীদের সুবিধার্থে ৭টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল।

জানা গিয়েছে, আরামবাগ মহকুমার চারটি বিধানসভা এলাকা থেকে শতাধিক বাস ও ট্রেনের মাধ্যমে উপভোক্তাদের তারকেশ্বরের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনিক স্তরে প্রস্তুতি বৈঠকও শুরু হয়েছে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিজেপি বিধায়কদের সঙ্গে আলোচনা করে যাতায়াতের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

আরামবাগ পুরসভা এলাকাতেও উপভোক্তাদের সভায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। মহকুমা প্রশাসন ইতিমধ্যেই পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জানান, প্রতিটি ওয়ার্ড থেকেই মানুষকে তারকেশ্বরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অধিকাংশের জন্য ট্রেনের ব্যবস্থা থাকলেও কালীপুর, চাঁদুর-সহ বিভিন্ন এলাকা থেকে বাসও চলবে।

প্রশাসনের এক আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে স্কুল, কলেজ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যাতায়াতের ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে।

৭টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল
প্রধানমন্ত্রীর তারকেশ্বর সফর উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। হাওড়া, শেওড়াফুলি-তারকেশ্বর-গোঘাট শাখায় মোট ৭টি বিশেষ EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ ট্রেনগুলির সময়সূচি 
০৩০৬৩ হাওড়া-তারকেশ্বর EMU স্পেশাল: হাওড়া থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে সকাল ৯টা ১২ মিনিটে।
০৩০৬৬ তারকেশ্বর-শেওড়াফুলি EMU স্পেশাল: তারকেশ্বর থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে শেওড়াফুলিতে পৌঁছবে ১০টা ৩৫ মিনিটে।
০৩০৬৫ শেওড়াফুলি-তারকেশ্বর EMU স্পেশাল: শেওড়াফুলি থেকে সকাল ১০টা ৪৮ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ১১টা ৪৫ মিনিটে।
০৩০৬৭ তারকেশ্বর-আরামবাগ EMU স্পেশাল: সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে আরামবাগ পৌঁছবে সকাল ৮টায়।
০৩০৬৮ আরামবাগ-তারকেশ্বর EMU স্পেশাল: আরামবাগ থেকে সকাল ৮টা ৭ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে সকাল ৮টা ৩৯ মিনিটে।
০৩০৬৯ তারকেশ্বর-গোঘাট EMU স্পেশাল: সকাল ১০টা ২১ মিনিটে ছেড়ে গোঘাট পৌঁছবে ১১টা ৮ মিনিটে।
০৩০৭০ গোঘাট-তারকেশ্বর EMU স্পেশাল: গোঘাট থেকে সকাল ১১টা ২০ মিনিটে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে দুপুর ১২টা ১০ মিনিটে।

Advertisement

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, বিশেষ ট্রেনগুলির প্রতিটিই নির্ধারিত রুটের সমস্ত স্টেশনে দাঁড়াবে।

এছাড়াও, ৩৭৩৬১ হাওড়া-আরামবাগ EMU লোকাল ট্রেনটির যাত্রাপথ একদিনের জন্য গোঘাট পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে গোঘাট থেকে ছাড়বে এবং ৩৭৩৬২ ট্রেনের নির্ধারিত সময়সূচি মেনে হাওড়া পর্যন্ত চলবে।

 

POST A COMMENT
Advertisement