পানিহাটির রাস্তায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে ঘোরাল পুলিশ, উঠল চোর চোর স্লোগান 

প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে শনিবার সকালে পানিহাটির বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করাল পুলিশ। পুলিশি উপস্থিতির মধ্যেই তাঁকে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। একই সঙ্গে পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেফতারের দাবি ওঠে।

Advertisement
পানিহাটির রাস্তায় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে ঘোরাল পুলিশ, উঠল চোর চোর স্লোগান তীর্থঙ্কর ঘোষ পানিহাটিতে।-ফাইল ছবি
হাইলাইটস
  • প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে শনিবার সকালে পানিহাটির বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করাল পুলিশ।
  • পুলিশি উপস্থিতির মধ্যেই তাঁকে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন।

প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে শনিবার সকালে পানিহাটির বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করাল পুলিশ। পুলিশি উপস্থিতির মধ্যেই তাঁকে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। একই সঙ্গে পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেফতারের দাবি ওঠে।

সম্প্রতি এক মামলায় তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের স্বার্থে তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় তদন্ত চালানো হচ্ছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। নির্বাচনে তীর্থঙ্কর পরাজিত হন।

রাজ্যে সরকার পরিবর্তনের পর নির্মল ঘোষ ও তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। এর মধ্যে একটি বহুল আলোচিত লটারি মামলায় অভিযোগ, এক গাড়িচালক কোটি টাকার লটারি জেতার পর সেই অর্থ জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওই মামলায় বাবা-ছেলেকে খুঁজছিল পুলিশ।

রাজনৈতিক মহলেও তীর্থঙ্কর ঘোষের নাম বিতর্কে জড়িয়েছে। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার একাধিক ঘটনায় তাঁর নাম উঠে আসে। বিশেষ করে ওই বছরের ১৮ এপ্রিল পানিহাটির অমরাবতী দক্ষিণায়ণ এলাকায় বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমাবাজির ঘটনায়ও তাঁর নাম তদন্তে উঠে আসে বলে অভিযোগ।

স্থানীয় রাজনীতিতে তীর্থঙ্কর ঘোষ ‘পুচিদা’ নামে পরিচিত। তাঁর বাবা নির্মল ঘোষ দীর্ঘদিন পানিহাটির প্রভাবশালী নেতা ও একাধিকবারের বিধায়ক ছিলেন। জমি দখল-সহ নানা অভিযোগ অতীতে উঠলেও সে সময় কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তীর্থঙ্কর ঘোষ দীর্ঘদিন ধরেই গা-ঢাকা দিয়েছিলেন। গত সপ্তাহে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার তদন্তের অংশ হিসেবে তাঁকে পানিহাটির বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হলে বহু মানুষ ভিড় করেন। সেই সময়ই ‘চোর চোর’ স্লোগান ওঠে এবং পলাতক নির্মল ঘোষকেও দ্রুত গ্রেফতারের দাবি জানান স্থানীয়দের একাংশ। 

Advertisement

এদিকে, নির্মল ঘোষ এখনও পলাতক। তাঁকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

 

POST A COMMENT
Advertisement