Raiganj Encounter: এনকাউন্টারে খতম দিলীপের বিরুদ্ধে কী অভিযোগ ছিল? রায়গঞ্জে উদ্ধার হয়েছিল নাবালিকার পচাগলা দেহ

এই নিয়ে পরপর ৪টি এনকাউন্টার রাজ্যে। বারুইপুর, গাইঘাটা এবং শামসেরগঞ্জের পর এ বার রায়গঞ্জ। নাবালিকার পচাগলা দেহ উদ্ধারের পরই তল্লাশি শুরু হয় দিলীপ রায়ের। তার বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ ছিল।

Advertisement
এনকাউন্টারে খতম দিলীপের বিরুদ্ধে কী অভিযোগ ছিল? রায়গঞ্জে উদ্ধার হয়েছিল নাবালিকার পচাগলা দেহদিলীপ রায়
হাইলাইটস
  • বারুইপুর, গাইঘাটা এবং শামসেরগঞ্জের পর রায়গঞ্জ
  • এই নিয়ে পরপর ৪টি এনকাউন্টার
  • নিহতের বিরুদ্ধে বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ ছিল

বারুইপুর, গাইঘাটা এবং শামসেরগঞ্জের পর এ বার রায়গঞ্জ। এই নিয়ে পরপর ৪টি এনকাউন্টার রাজ্যে। 

কেন এনকাউন্টার রায়গঞ্জে? 
২ দিন ধরে নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার রায়গঞ্জে এক নাবালিকার দেহ উদ্ধার হয় জঙ্গল থেকে। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। অভিযুক্ত দিলীপ রায়কে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোররাতে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। সাড়ে ৩টে নাগাদ অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করা হয় গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। সে সময়ই বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করেছিল সে। তাকে ধরতে গেলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে দিলীপ গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। সেইসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। আর তাতেই অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের গাড়ির টায়ারে একাধিক গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে ৯ এমএম পিস্তলও উদ্ধার হয়েছে। প্রশ্ন উঠছে, ওই পিস্তল কীভাবে এল অভিযুক্তের কাছে?

রায়গঞ্জে ঠিক কী ঘটেছিল? 
গত মঙ্গলবার বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল ১২ বছরের ওই নাবালিকা। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ২ দিন নিখোঁজ থাকার পর কুলিক ফরেস্ট থেকে নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, অভিযুক্ত দিলীপ নাবালিকার পরিচিত ছিল। পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার দিনই পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। সেই ঘটনার তদন্তে নেমেই অভিযুক্তের খোঁজ পায় পুলিশ।  

পরপর এনকাউন্টার রাজ্যে
এর আগেও ৩টি এনকাউন্টার হয়েছে রাজ্যে। ৮ জুলাই বারুইপুরে এনকাউন্টার করা হয়। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় ঘটনা পুনর্নির্মাণের সময়ে অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। 

এরপর ২৫ অক্টোবর ফের এনকাউন্টার হয়। সে বার ঘটনাস্থল ছিল গাইঘাটা। এখানে কারণ এবং প্রেক্ষাপট কার্যত এক ছিল। ধর্ষ ও খুনের ঘটনায় ঘটনা পুনর্নির্মাণের সময়ে পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে একের পর এক গুলি চালাতে শুরু করে ওই অভিযুক্ত। তারপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ।

Advertisement

তারপর ঠিক একদিন পর ২৭ অক্টোবর শামসেরগঞ্জে BJP কর্মীকে খুনের মামলায় অভিযুক্তের এনকাউন্টার হয়। এখানেও আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'ধর্ষকদের সকালে জমা করব ও বিকেলে খরচ করব। উত্তরপ্রদেশ  পারলে, অসম পারলে, মহারাষ্ট্র পারলে, ওড়িশা পারলে আমরাও পারব।'

 

POST A COMMENT
Advertisement