Rain Forecast: সপ্তাহ শেষে কমবে গরম, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে ধেয়ে আসছে কালবৈশাখী?

গরমে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও কম বেশি চিত্রটা একই। ব্যাপক গরমে কাহিল হয়ে পড়েছে শহর কলকাতাও। বৃষ্টি কবে আসছে?

Advertisement
সপ্তাহ শেষে কমবে গরম, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে ধেয়ে আসছে কালবৈশাখী?কলকাতা সহ জেলায় জেলায় আজ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা
হাইলাইটস
  • ব্যাপক গরমে নাজেহাল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ।
  • পাশাপাশি রেহাই নেই উত্তরবঙ্গেরও। সেখানেও পরিস্থিতি একই।
  • কবে নাগাদ বদলাতে পারে আবহাওয়া? আজ কলকাতায় আদৌ বৃষ্টি হবে কি?

ব্যাপক গরমে নাজেহাল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। পাশাপাশি রেহাই নেই উত্তরবঙ্গেরও। সেখানেও পরিস্থিতি একই। ফলে গোটা রাজ্যই যেন জ্বলছে। দুপুরের দিকে বাইরে বের হওয়ার মতো উপায় নেই। এমন পরিস্থিতি সকলেই অপেক্ষা করছেন বৃষ্টির দিকে। কবে নাগাদ বদলাতে পারে আবহাওয়া? আজ কলকাতায় আদৌ বৃষ্টি হবে কি? জেনে নেওয়া যাক।

কলকাতার আজকের আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছে IMD।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ১ জুন রাত ৮টা ৩০ মিনিট থেকে ২ জুন রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। একইভাবে ২ জুন সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকেও শহরে বৃষ্টির পরিমাণ শূন্য মিলিমিটার বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যদিও কোথাও ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হলে কিছু এলাকায় অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকতে পারে। ফলে গরমে অস্বস্তি আরও বাড়তে পারে।

Advertisement

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে IMD। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় একাধিক স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না বলে মনে করা হচ্ছে।

কবে থেকে তাপমাত্রা কমবে?

পশ্চিমবঙ্গে আগামী তিন দিন দিনে সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যের প্রায় সব জেলাতেই বর্তমান তাপমাত্রার ধারা বজায় থাকবে। তবে তার পরবর্তী সময়ে, অর্থাৎ তিন দিন পর থেকে পশ্চিমবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার থেকে দাপট দেখাতে পারে কালবৈশাখীও। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রগর্ভ আবহাওয়ার প্রভাবে তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হতে পারে। ফলে আগামী সপ্তাহের শুরুতে গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। 

 

 

POST A COMMENT
Advertisement