South Bengal Rain: দক্ষিণবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের শঙ্কা, আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

South Bengal Weather: দক্ষিণবঙ্গের ৪ জেলায় শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তর ২৪ পরগনার একাধিক অংশে। আজ আবহাওয়া কেমন থাকবে? জানুন

Advertisement
দক্ষিণবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের শঙ্কা, আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের শঙ্কা
হাইলাইটস
  • কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে বর্ষার বিদায় কার্যত নিশ্চিত।
  • আজ শুক্রবার কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?
  • কলকাতায় আজকের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে বর্ষার বিদায় কার্যত নিশ্চিত। তবে যেতে গিয়েও বারবার থমকে দাঁড়াচ্ছে মৌসুমী বায়ু। ফলে মাঝেমাঝেই বিক্ষিপ্ত বৃষ্টির সাক্ষী তাকছে একাধিক জেলা। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তর ২৪ পরগনার একাধিক অংশে। আজ শুক্রবার কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন।

কলকাতায় আজকের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ২.৬ মিলিমিটার। সকাল সাড়ে ৮টা পর্যন্তও বৃষ্টির পরিমাণ ২.৬ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার দু-একটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ-বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের সব জেলাতেই বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলার দু-একটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

POST A COMMENT
Advertisement