Rajarhat New Town Vote: ‘মুসলমান পাড়া’য় ৯৭% ভোট BJP-র! রাজারহাটের ফলে 'সেটিং' দেখছে TMC

Rajarhat New Town result: 'মুসলমান পাড়া'র বুথে বিজেপি ৯৭ শতাংশ ভোট পেল কীভাবে? প্রশ্ন তৃণমূলের। রাজারহাট-নিউ টাউনের একটি নির্দিষ্ট বুথকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, এই বুথের ভোটের পরিসংখ্যান 'অস্বাভাবিক'।

Advertisement
‘মুসলমান পাড়া’য় ৯৭% ভোট BJP-র! রাজারহাটের ফলে 'সেটিং' দেখছে TMC তৃণমূলের অভিযোগ, এই বুথের ভোটের পরিসংখ্যান 'অস্বাভাবিক'।
হাইলাইটস
  • 'মুসলমান পাড়া'র বুথে বিজেপি ৯৭ শতাংশ ভোট পেল কীভাবে? প্রশ্ন তৃণমূলের।
  • রাজারহাট-নিউ টাউনের একটি নির্দিষ্ট বুথকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা।
  • ইভিএম এবং গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে TMC।

Rajarhat New Town result: 'মুসলমান পাড়া'র বুথে বিজেপি ৯৭ শতাংশ ভোট পেল কীভাবে? প্রশ্ন তৃণমূলের।রাজারহাট-নিউ টাউনের একটি নির্দিষ্ট বুথকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, এই বুথের ভোটের পরিসংখ্যান 'অস্বাভাবিক'। ঘাসফুল শিবিরের দাবি, ভোটগণনার শেষ পর্বে আচমকা ফল ঘুরে যায়। এই ঘটনায় ইভিএম এবং গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে TMC। মাত্র ৩১৬ ভোটের ব্যবধানে এই কেন্দ্রে জিতেছে বিজেপি। 

রাজারহাট-নিউ টাউন বিধানসভা  কেন্দ্রে শুরু থেকেই বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছিল তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী পীযূষ কানৌড়িয়ার। ১৭ দফা গণনা শেষে এগিয়ে ছিলেন তাপস। তবে শেষ দফার গণনায় একটি মাত্র বুথের ফল প্রকাশের পরই পাল্টে যায় সমীকরণ। শেষ পর্যন্ত ৩১৬ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী।
Bengal elections

'মুসলমান পাড়া'
বিতর্কের কেন্দ্রে ১৬৪ নম্বর বুথ। স্থানীয়ভাবে 'মুসলমান পাড়া' নামে পরিচিত। অভিযোগ, ৪ মে মূল গণনার সময় এই বুথের ভোট গণনা হয়নি। পরে ৫ মে আলাদা করে শেষ দফায় ওই বুথের ভোট গণনা করা হয়। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ওই বুথে মোট ৬৫৬টি ভোট পড়েছিল। তার মধ্যে বিজেপি পেয়েছে ৬৩৭ ভোট। তৃণমূলের ঝুলিতে যায় মাত্র ৫টি ভোট। অর্থাৎ পরিসংখ্যান বলছে, প্রায় ৯৭ শতাংশ ভোটই বিজেপির পক্ষে পড়েছে।

তৃণমূলের দাবি, এই বুথে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি। আর সেই বুথেই বিজেপির প্রাপ্ত ৬৩৭ ভোটের মধ্যে প্রায় ৫৫৮টিই মুসলিম ভোট। অর্থাৎ, বুথের অধিকাংশ মুসলিম ভোটার বিজেপিকে সাপোর্ট করেছেন। বঙ্গ রাজনীতির ভোট-সমীকরণে যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ প্রকাশ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, শেষ মুহূর্তে 'অস্বাভাবিক' গণনার মাধ্যমে ভোটের রেজাল্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
Bengal elections
সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণও সোশ্যাল মিডিয়ায় ইভিএম কারচুপির সম্ভাবনার কথা বলেছেন।

তবে আরও চাঞ্চল্যকর বিষয়টি হল, এই একই এলাকার ১৬৫ নম্বর বুথে সম্পূর্ণ উল্টো ছবি দেখা গিয়েছে। সেখানে মুসলিম ভোটার প্রায় ৯১ শতাংশ। বিজেপি পেয়েছে মাত্র ৩২টি ভোট। বাম এবং তৃণমূলই সেখানে অধিকাংশ ভোট পেয়েছে। ফলে একই এলাকার দু’টি বুথে এত বড় ফারাক কেন, তা নিয়ে প্রশ্ন তুলছে টিএমসি।

Advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এ বারের নির্বাচনে সংখ্যালঘু ভোট 'কনসোলিডেশন' হয়নি। কংগ্রেস, বাম, আইএসএফ এবং ছোট দলগুলির মধ্যে ভোট ভাগ হয়েছে। তাতে অ্যাডভান্টেজ পেয়েছে বিজেপি। তবে এরপরেও মুসলিম অধ্যুষিত একটি বুথে বিজেপির ৯৭ শতাংশ ভোট পাওয়ার বিষয়টি মেনে নিতে নারাজ TMC।  

POST A COMMENT
Advertisement