Rajya Sabha Election: রাজ্যসভায় ক'টি করে আসন পেতে পারে TMC-BJP? সম্ভাব্য প্রার্থী কারা? পুরো অঙ্কটা বুঝুন

রাজ্যসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হবে বৃহস্পতিবারই। ক'টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল এবং BJP-র? বাম-কংগ্রেসের ঝুলিতে রাজ্যসভাতেও আসন শূন্য। কারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন, জেনে নিন পুরো অঙ্কটা।

Advertisement
রাজ্যসভায় ক'টি করে আসন পেতে পারে TMC-BJP? সম্ভাব্য প্রার্থী কারা? পুরো অঙ্কটা বুঝুনরাজ্যসভা নির্বাচন ২০২৬
হাইলাইটস
  • রাজ্যসভায় ক'টা করে আসন পাবে TMC-BJP?
  • কারা সম্ভাব্য প্রার্থী?
  • জেনে নিন পুরো অঙ্কটা

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার মোট ৫টি আসন শূন্য হতে চলেছে। কোনও জোটের সম্ভাবনা না থাকায় বর্তমান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসন বন্টনের চিত্র মোটামোটি স্পষ্ট। 

এর আগে ৪টি আসন ছিল তৃণমূলের এবং একটি ছিল CPIM-এর দখলে। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এবার সম্ভাবন্য চিত্রটা একটু অন্যরকম। তৃণমূল এবার পাবে ৪টি আসনই। CPIM-এর বদলে ১টি আসন পেতে পারে BJP। 

আসন পাওয়ার অঙ্ক
তৃণমূল: ২২৩-২২৫ জন বিধায়ককে নিয়ে তৃণমূলের কাছে ৫টির মধ্যে ৪টি আসন জেতার মতো যথেষ্ট সংখ্যা রয়েছে। 

BJP: ৬৪-৬৫ জন বিধায়ক নিয়ে BJP একক ভাবে ১টি আসন নিশ্চিত করতে পারে (প্রয়োজন প্রায় ৪৯ ভোট)। তবে অতিরিক্ত ১৫-১৬টি ভোট দ্বিতীয় আসনের জন্য যথেষ্ট নয়, যদি না ক্রস ভোটিং হয়। 

বামফ্রন্ট/কংগ্রেস: বর্তমানে বিধানসভায় শূন্য উপস্থিতির কারণে CPIM-এর বর্তমান আসনটি ধরে রাখা সম্ভব নয়। ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আসনটি হয় তৃণমূল নয় BJP-র দখলে চলে যাবে। 

কাদের মেয়াদ শেষ হচ্ছে?
পশ্চিমবঙ্গের যে ৫ জন রাজ্যসভা সদস্যের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তাঁর হলেন, তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়ার পর রাজ্যসভার সদস্যপদ ছেড়ে যাওয়া মৌসম নুর এবং CPIM সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  ২ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে এঁদের সকলেরই মেয়াদ ফুরোচ্ছে। 

মনোনয়ন কবে?

রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। ওই বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। তবে একটি আসনের জন্য এক জনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না।

সম্ভাব্য প্রার্থী কারা? 
কোন কোন নেতা টিকিট পাবেন আসন্ন রাজ্যসভা নির্বাচনে, তা নিয়ে ইতিমধ্যেই দুই শিবিরেই প্রবল চর্চা শুরু হয়েছে। মৌসম কংগ্রেসে ফিরে যাওয়ায় তৃণমূল থেকে একজন নতুন মুখ যে রাজ্যসভায় যাবেন তা নিশ্চিত। সেই মুখ সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে, সুব্রত বক্সীর বয়স হয়েছে। শারীরিক সমস্যাও রয়েছে। তিনি হয়তো এ বার অব্যাহতি চাইতে পারেন। সেক্ষেত্রে নতুন কেউ টিকিট পাবেন। ঋতব্রত ও সাকেত দু’জনই ৬ বছরের পূর্ণ মেয়াদ পাননি। ২০২৩–এ লুইজিনহো ফেলেইরোর জায়গায় সাকেত রাজ্যসভায় যান। জহর সরকারের জায়গায় ২০২৪–এর ডিসেম্বরে ঋতব্রত রাজ্যসভায় যান। রাজ্যসভায় দু’জনের পারফরম্যান্সই ভাল। ফলে তাঁদের ফের রাজ্যসভায় পাঠানো হওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়াও সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিদের নিয়েও জল্পনা চলছে। ভেসে আসছে নৃত্যশিল্পী, আইনজীবীর নাম। BJP-র অন্দরে মিঠুন চক্রবর্তী, প্রাক্তন বঙ্গ BJP সভাপতি রাহুল সিনহা, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর নাম নিয়ে চর্চা চলছে। এখন দেখার দুই শিবির এই ৫ আসনের জন্য কাকে প্রার্থী করে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement