Rathindra Bose Speaker candidate: তাপস রায় নয়, স্পিকার পদে কাকে বসাল BJP? নাম ঘোষণা করলেন CM শুভেন্দু

জল্পনা ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হতে চলেছেন মানিকতলার জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। এমনকী প্রোটেম স্পিকার হিসেবে শপথও নিয়ে নেন তিনি। তারপর বুধবার বিধানসভায় জয়ী বিধায়কদের শপথগ্রহণও করান। এহেন ঘটনাপ্রবাহের পর অনেকেই নিশ্চিত হয়ে যান স্পিকারের দায়িত্ব তাপসের কাছেই থাকছে। যদিও বৃহস্পতিবার সকালেই অন্য খবর। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জয়ী বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু স্পিকার হচ্ছেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবারই রথীন্দ্র শপথ নেবেন বলে খবর।

Advertisement
তাপস রায় নয়, স্পিকার পদে কাকে বসাল BJP? নাম ঘোষণা করলেন CM শুভেন্দুপশ্চিমবঙ্গের নতুন স্পিকার কে?
হাইলাইটস
  • জল্পনা ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হতে চলেছেন মানিকতলার জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়
  • এমনকী প্রোটেম স্পিকার হিসেবে শপথও নিয়ে নেন তিনি
  • এহেন ঘটনাপ্রবাহের পর অনেকেই নিশ্চিত হয়ে যান স্পিকারের দায়িত্ব তাপসের কাছেই থাকছে

জল্পনা ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হতে চলেছেন মানিকতলার জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। এমনকী প্রোটেম স্পিকার হিসেবে শপথও নিয়ে নেন তিনি। তারপর বুধবার বিধানসভায় জয়ী বিধায়কদের শপথগ্রহণও করান। এহেন ঘটনাপ্রবাহের পর অনেকেই নিশ্চিত হয়ে যান স্পিকারের দায়িত্ব তাপসের কাছেই থাকছে। যদিও বৃহস্পতিবার সকালেই অন্য খবর। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জয়ী বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু স্পিকার হচ্ছেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবারই রথীন্দ্র শপথ নেবেন বলে খবর।

এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু। তিনি বলেন, '১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার পদের জন্য রথীন্দ্র বসুকে প্রার্থী হিসেবে মনোনীত করা হচ্ছে। আমি আশা করি, তাঁকে সকলেই সমর্থন করবেন। তিনি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবেন।' আর শুভেন্দুর এই দাবির পরই অনেকে এটা কার্যত স্থির হয়ে যায় যে রথীন্দ্রই হতে চলেছেন স্পিকার। 

যদিও এই ঘোষণার পর আবার নতুন করে তাপসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাঁকে কেন এই দায়িত্ব দিয়ে সরিয়ে দেওয়া হল বা তাঁকে মন্ত্রী করা হবে কি না, এই সব বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। যদিও এখনও এই সব প্রশ্নের উত্তর নেই।

কী বলছেন রথীন্দ্র?
ও দিকে দায়িত্ব নিয়েই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রথীন্দ্র। তাঁর কথায়, 'আমি এখনও কিছু দেখিনি। আগে দায়িত্ব নিই।'

পাশাপাশি তাঁর দাবি, দল যা দায়িত্ব দিয়েছে সেটা পালন করবেন। দল ঠিক করে দেবে কীভাবে চলবে বিধানসভা। তিনি বলেন, 'আমার থেকে আগে যাঁরা বিধানসভায় এসেছেন, তাঁরা দেখবেন বিষয়টা। তাঁদের কাছ থেকে জেনে নেব। মানুষ আমাদের ভোট দিয়েছে। তাঁরা যেভাবে চালানোর কথা ভেবেছে, সেভাবে চালানোর চেষ্টা করব।'

এছাড়া তৃণমূল প্রসঙ্গে তিনি দাবি করেন, মানুষ তৃণমূলকে যোগ্য শাস্তি দিয়েছে। তাদের কিছু করার প্রয়োজন নেই। 

এরপরই সাংবাদিকরা রথীন্দ্রকে প্রশ্ন করেন, এতদিন তৃণমূলের স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে, বিজেপি সরকারের ক্ষেত্রে নীতি কী হবে? এর উত্তরে তিনি জানান, বিজেপি এবং তৃণমূল আলাদা দল। বিজেপির মতো ভুল তৃণমূল করবে না। 

Advertisement

POST A COMMENT
Advertisement