'বিদ্রোহী' TMC-তে বিদ্রোহ? 'দিদিকেই চাই,' হঠাত্‍ সরব একাধিক বিধায়ক

হাওড়ার রাজনীতিতে বিদ্রোহী তৃণমূল ইস্যুতে ফের নতুন মোড় দেখা দিল। পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবল ‘পথপ্রদর্শক’ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়, তিনি দলের একমাত্র নেত্রী হিসেবেই স্বীকৃত থাকবেন।

Advertisement
'বিদ্রোহী' TMC-তে বিদ্রোহ? 'দিদিকেই চাই,' হঠাত্‍ সরব একাধিক বিধায়কমমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবি
হাইলাইটস
  • হাওড়ার রাজনীতিতে বিদ্রোহী তৃণমূল ইস্যুতে ফের নতুন মোড় দেখা দিল।
  • পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবল ‘পথপ্রদর্শক’ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়, তিনি দলের একমাত্র নেত্রী হিসেবেই স্বীকৃত থাকবেন।

হাওড়ার রাজনীতিতে বিদ্রোহী তৃণমূল ইস্যুতে ফের নতুন মোড় দেখা দিল। পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবল ‘পথপ্রদর্শক’ হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়, তিনি দলের একমাত্র নেত্রী হিসেবেই স্বীকৃত থাকবেন।

গুলশান মল্লিক বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তাঁকে শুধু পথপ্রদর্শক বলা হবে, এটা আমরা মানতে পারি না। হাওড়া জেলায় আমাদের ৫-৬ জন বিধায়ক আছেন, তাঁদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আজকের বৈঠকেও বিষয়টি উঠে এসেছে।'

তিনি আরও বলেন, 'যদি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেবল পথপ্রদর্শক হবেন, আমরা তা কখনওই মেনে নেব না। তিনি আমাদের নেত্রী, এই অবস্থানেই আমরা ঐক্যবদ্ধ।'

এদিকে রাজনৈতিক উত্তাপের মধ্যেই বুধবার ৫৮ জন বিধায়ককে নিয়ে বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ও বর্তমানে দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিধানসভার ভেতরে তাঁরাই প্রকৃত তৃণমূল এবং কার্যত প্রধান বিরোধী দল।

এই নাটকীয় বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার নতুন মোড় সামনে আসে। জানা যাচ্ছে, বুধবার ঋতব্রত শিবিরের সঙ্গে থাকা এবং অধ্যক্ষের কাছে চিঠি দেওয়া একাধিক বিধায়ক এখন আবার ‘দিদির কাছে’ ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। ফলে রাজ্য রাজনীতির এই টানাপোড়েন আরও জটিল আকার নিচ্ছে।

 

POST A COMMENT
Advertisement