RSS Chief Mohan Bhagwat to come in Kolkata: ভাগবতের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ কলকাতার দুই নামী শিল্পীকে, বাড়ছে জল্পনা

RSS Chief Mohan Bhagwat to come in Kolkata: কলকাতায় আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। ছ'দিনের সফরে বুধবারই শহরে পা রাখবেন তিনি। ২৩ জানুয়ারি শহিদ মিনার ময়দানে এক সভায় ভাষণ দেবেন ভাগবত। জল্পনা বাড়ছে ধ্রুপদী শিল্পী রাশিদ খান এবং তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে নিয়ে। দু’জনের কাছে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ আসে।

Advertisement
ভাগবতের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ কলকাতার দুই নামী শিল্পীকে, বাড়ছে জল্পনামোহন ভাগবত, শিল্পী রাশিদ খান এবং তেজেন্দ্রনারায়ণ মজুমদার
হাইলাইটস
  • কলকাতায় আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত
  • ছ'দিনের সফরে বুধবারই শহরে পা রাখবেন তিনি
  • জল্পনা বাড়ছে ধ্রুপদী শিল্পী রাশিদ খান এবং তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে নিয়ে

RSS Chief Mohan Bhagwat to come in Kolkata: কলকাতায় আসছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত (RSS Chief Mohan Bhagwat)। ছ'দিনের সফরে বুধবারই শহরে পা রাখবেন তিনি। ২৩ জানুয়ারি শহিদ মিনার ময়দানে এক সভায় ভাষণ দেবেন ভাগবত। জল্পনা বাড়ছে ধ্রুপদী শিল্পী রাশিদ খান (Rashid Khan) এবং তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে (Tejendranarayan Majumder) নিয়ে। দু’জনের কাছে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ আসে। এক দৈনিক সংবাদমাধ্যমকে তাঁরা আমন্ত্রণের কথা স্বীকার করেন। এ-ও জানা যাচ্ছে, তাঁরা মোহন ভাগবতের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইচ্ছুক।

এই বৈঠক হলে তা বৃহস্পতিবার হওয়ার কথা। যদিও, বৈঠক হবেই তা এখনও নিশ্চিত নয়। আগামী সোমবার পর্যন্ত কলকাতায় থাকছেন ভাগবত। এখানে তিন দিন সাংগঠনিক বৈঠক করার কথা। সূত্রের খবর, বৃহস্পতিবার পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে দেখা করবেন ভাগবত। প্রায় ২৫-৩০ জনের এই বৈঠকে যোগ দিতে পারেন।  সব বৈঠক কলকাতার সদর দফতর কেশব ভবনেহওয়ার কথা। তবে বিশিষ্টদের সঙ্গে বৈঠক কর্মসূচিটি অন্য কোথাও হবে।

তবে এই সাক্ষাৎ নতুন নয়, অতীতেও কলকাতায় দুই বিশিষ্ট শিল্পীর সঙ্গে দেখা করেছেন। শুধু রশিদ খান ও তেজেন্দ্রপ্রতাপ মজুমদারই নন, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের বহু শিল্পীর বাড়ি বাড়ি গিয়েছেন ভাগবত। ২০১৯-এর সেপ্টেম্বরে ভাগবত গিয়েছিলেন রাশিদ খানের বাড়িতে। ২০২০-এর ডিসেম্বরে তেজেন্দ্রনারায়ণের বাড়িতে গিয়েছিলেন তিনি। যদিও, এগুলিকে পূর্বে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে জানানো হয়। 

উল্লেখ্য, গত বছরের মে মাসে মেদিনীপুরের কেশিয়াড়িতে এসেছিলেন মোহন ভাগবত। সেখানে সঙ্ঘের শিক্ষা বর্গ কর্মসূচি ছিল। 

এদিকে, সভাপতি হিসেবে মেয়াদ বৃদ্ধির পরে কালই বাংলায় পা রাখতে চলেছেন জে পি নাড্ডা। বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার কথা তাঁর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি নেতারা। এরপর সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে যাবেন নাড্ডা। সেখানেই করবেন রাত্রিবাস। 

Advertisement

POST A COMMENT
Advertisement