School-College Reopening: স্কুল-কলেজ খোলা নিয়ে রাজ্যের কী অবস্থান? জানাতে ৭ দিন সময় দিল হাইকোর্ট

রাজ্যে পুনরায় স্কুল-কলেজ খোলা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যের অবস্থান জানানোর জন্য এক সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য আদালতের কাছে সময় চেয়ে নেন রাজ্যের আইনজীবী। তাদের আবেদন মঞ্জুর করে রাজ্যকে ৭দিন সময় দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। 

Advertisement
স্কুল খোলা নিয়ে রাজ্যের কী অবস্থান? জানাতে ৭ দিন সময়সীমা হাইকোর্টেরস্কুল খোলা নিয়ে রাজ্যকে ৭ দিন সময় দিল কলকাতা HC
হাইলাইটস
  • স্কুল খোলা নিয়ে রাজ্যের কী অবস্থান?
  • জানানোর জন্য এক সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট
  • মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ ফেব্রুয়ারি

রাজ্যে পুনরায় স্কুল-কলেজ খোলা নিয়ে (School-College Reopening) রাজ্যের কী অবস্থান? তা জানাতে এক সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্কুল-কলেজ খোলা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যের অবস্থান জানানোর জন্য এই ৭ দিনের সময় দিল হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য আদালতের কাছে সময় চেয়ে নেন রাজ্যের আইনজীবী। তাদের আবেদন মঞ্জুর করে রাজ্যকে ৭দিন সময় দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। 

করোনা আবহে ফের বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। বর্তমান পরিস্থিতিতে স্কুল খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সায়ন ব্যানার্জি। এই মামলার শুনানিতে, আজ রাজ্যের আইনজীবী আদালতে জানান, ১৫ থেকে ১৮ বছরের মধ্যে বয়সীদের টিকাকরণ চলছে, ১১৫ বছরের কম বয়সীদের এখনও টিকাকরণ হয়নি। তারমধ্যে শিশুদের মধ্যে ওমিক্রন আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। 

আরও পড়ুন, চাকরিতে প্রমোশনে SC-ST সংরক্ষণের মানদণ্ড বদলাবে না: সুপ্রিম কোর্ট

হাইস্কুল খোলার বিষয়ে ভাবনা-চিন্তা করে পদক্ষেপ করতে হচ্ছে রাজ্য সরকারকে। পাশাপাশি, পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্কুলগুলিতে রাজ্য আগ্রহী বলেও জানানো হয় আদালতে। একইসঙ্গে বলা হয় রাজ্য সরকার এ বিষয়ে চিকিৎসক বিশেষজ্ঞ অভিভাবক স্কুল কমিটিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে এগোতে চায়। তাই আদালতে এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানানোর জন্য সময় চেয়ে নেন রাজ্যের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করে সাতদিন সময় দেন বিচারপতি। আগামী শুনানি ১৪ ফেব্রুয়ারি।

এদিকে, রাজ্যে করোনা পরিস্থিতিতে সচেতনতা বজায় রেখে স্কুল-কলেজ খোলার দাবি জানাচ্ছেন অভিভাবকদের একাংশ  সহ একাধিক শিক্ষক-শিক্ষিকারাও। স্কুলছুট, বাল্যবিবাহের সংখ্যা বৃদ্ধি, অনলাইন ক্লাস না করতে পারা, এমনকি দীর্ঘদিন ধরে বাড়ি বসে মানসিক অবসাদের শিকার হচ্ছে শিশুরা, এই সমস্ত বিষয়কে সামনে রেখে, যাতে স্কুল খোলা হয় সেই দাবিতে পথে নেমে আন্দোলন করেন অভিভাবকদের একাংশ। স্কুল খোলার দাবিতে বৃহস্পতিবারই একাধিক ছাত্র সংগঠন পথে নেমে বিক্ষোভ কর্মসূচি করে।

Advertisement

POST A COMMENT
Advertisement